এক্সপ্লোর

ফিক্সড ডিপোজিটের পর এবার পিএফে সুদ কমার আশঙ্কা

কলকাতা: প্রতিদিন তিল তিল করে জমানো সঞ্চয়। সাড়ে চার কোটি মানুষের বড় ভরসা পিএফ। মধ্যবিত্তের সেই সঞ্চয়ে কি ফের কোপ পড়তে চলেছে? গত বছর ডিসেম্বরে পিএফের সুদের হার কমায় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গ্যানাইজেশন । ২০১৫-’১৬য় যা ছিল ৮ দশমিক আট শতাংশ। ২০১৬-’১৭ অর্থবর্ষের জন্য তা কমিয়ে করা হয় আট দশমিক ছয় পাঁচ শতাংশ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর অনুযায়ী, শ্রমমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ২০১৭-’১৮ অর্থবর্ষে পিএফের সুদের হার আরও কমানো হতে পারে। এতে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে। পিটিআই সূত্রে খবর, শ্রমমন্ত্রকের ওই আধিকারিক দাবি করেছেন, বন্ডের মতো লগ্নি থেকে আয় কম হওয়ার জেরে পি এফের সুদ কমানো হতে পারে। তবে, ২০১৭-’১৮ অর্থবর্ষে এই খাতে কত আয় হয়েছে, তার হিসেব এখনও চলছে। তা সম্পূর্ণ হলে তবেই বোঝা যাবে শেষ পর্যন্ত পিএফের সুদ কত দাঁড়ায়। বিশেষজ্ঞদের অনেকে অবশ্য বলছেন, এখনও অনেক মধ্যবিত্তই চান না, পিএফের সঞ্চয়ের টাকা, বাজারে খাটাতে। সবার আগে তাঁরা চান, নিশ্চয়তা। তাতে তুলনায় কম রিটার্ন হলেও ক্ষতি নেই। পিএফ নিয়ে গত বৃহস্পতিবার নতুন একটি নীতি গ্রহণ করে ইপিএফও। সিদ্ধান্ত হয়েছে, আগামী মার্চ থেকে পিএফ অ্যাকাউন্টে ইটিএফের ইউনিট জমা পড়বে। প্রত্যেক গ্রাহক দেখতে পারবেন পিএফ অ্যাকাউন্টে নগদ কত জমা পড়েছে এবং এক্সচেঞ্জ ট্রেড ফান্ড বা ইটিএফের কত ইউনিট জমা পড়েছে। ইটিএফ ইউনিটের ডিভিডেন্ডও গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু, বাজারে টাকা খাটানোয় গ্রাহক মোট কত টাকা রিটার্ন পেলেন তা জানা যাবে শুধুমাত্র পিএফের টাকা তুলে নেওয়ার সময়। তবে, পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম যেমন নগদে নেওয়া যাবে, তেমনই ইটিএফের ইউনিটও বিক্রি করা যেতে পারে । কিন্তু, সাধারণ মানুষের বক্তব্য একটাই, বছর বছর পিএফের হার কমানো হলে, অবসর জীবনে হাতে আর থাকবে কী!

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Tolabaji News |
Suvendu Adhikari :

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget