এক্সপ্লোর
‘ওরু ওদার লাভ’-এর গানের বিরুদ্ধে ফতোয়া

হায়দরাবাদ: মালয়লম ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি গানের বিরুদ্ধে ফতোয়া দিল হায়দরাবাদের একটি মুসলিম সংগঠন জামিয়া নিজামিয়া। এই সংগঠনের এক নেতা বলেছেন, ‘ফারুক নগরের কয়েকজন বাসিন্দা আমাদের কাছে এক আবেদনে বলেন, একটি গানের কথায় মুসলিমদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। সেই অভিযোগ সত্যি হওয়ায় এক মুফতি ওই গানের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন।’ ‘ওরু আদার লাভ’ ছবিটির পরিচালক ওমর লুলু। যে গান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেটি হল ‘মানিক্য মালারায়া পুবী’। এই গানের কথাতেই মুসলিমদের ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ। বুধবার হায়দরাবাদে এই ছবিটির পরিচালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগে দায়ের করা হয়েছে। এবার গানটির বিরুদ্ধে ফতোয়া দেওয়া হল।
আরও পড়ুন
























