এক্সপ্লোর

বাতাস থেকে অক্সিজেন টেনে জ্বালানি, শীঘ্রই নতুন রকেটের পরীক্ষা ইসরোর

নয়াদিল্লি: পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ এখন অতীত। এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র পাখির চোখ নতুন ধরনের রকেট-প্রোপালশন সিস্টেম পরীক্ষার দিকে। যেখানে বাতাসের মধ্যে থাকা অক্সিজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে! এর ফলে, ভবিষ্যতের রকেটে জ্বালানি হিসেবে তরল অক্সিজেন আর বহন করার প্রয়োজন হবে না। তিরুঅনন্তপুরমে অবস্থিত বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি)-র অধিকর্তা কে শিবণ জানান, প্রাথমিক লক্ষ্য হল এই নতুন প্রযুক্তিকে পরীক্ষা করা। জানা গিয়েছে, জুনের শেষে বা জুলাইয়ের গোড়ায় সম্ভবত এই নতুন প্রোপালশন সিস্টেমের পরীক্ষা করা হবে। সাধারণতভাবে, স্যাটেলাইট বহনকারী রকেটে জ্বালানি হিসেবে তরল জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে। সেই জ্বালানির অক্সিডাইজার (জ্বালানিকে জ্বলতে সাহায্য করে) হিসেবে ব্যবহার করা হয় অক্সিজেন। কিন্তু নতুন এই ‘এয়ার ব্রিদিং প্রোপালশন সিস্টেম’ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বায়ুস্তরের মধ্যে থাকা অক্সিজেনকেই (অক্সিডাইজার) হিসেবে ব্যবহার করা হবে। শিবনের আশা, এই প্রকল্প সফল হলে, ভবিষ্যতে রকেটের মোট ওজন অনেকটাই কমে যাবে। কারণ, তখন আলাদা করে রকেটে আর জ্বালানি তরল অক্সিজেন বহন করতে হবে না। আখেরে, মোট খরচও কম হবে। পাশাপাশি, রকেটের কার্যকারিতাও বৃদ্ধি পাবে। শিবন জানান, যেমন স্যাটেলাইটগুলি সূর্যের রশ্মিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে, ঠিক তেমনই বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। তাঁর মতে, ভবিষ্যতে ভারত যে পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরী করার পরিকল্পনা নিয়েছে, এই নতুন প্রোপালসন সিস্টেম তাতে কার্যকরী ভূমিকা নেবে। আরও পড়ুন: ফের সফল ইসরো, আকাশে উড়ল ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান রকেটে ব্যবহৃত সামগ্রী, প্রযুক্তি দিয়ে হৃদপিণ্ডের পাম্প তৈরি করল ইসরো  

সেরা শিরোনাম

Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১

ভিডিও

TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget