এক্সপ্লোর

পাক শিল্পীদের ব্যাপারে এই মুহূর্তে নিরপেক্ষতা দেখানো শক্ত: কঙ্গনা রানাওয়াত

মুম্বই: ফাওয়াদ খান ও আতিফ আসলামের মত পাক শিল্পীদের ভারতে কাজ করতে দেওয়ার প্রশ্নে কিন্তু সলমন খানের পাশে দাঁড়ালেন না কঙ্গনা রানাওয়াত। বরং বলিউড থেকে আপাতত তাঁদের বাদ দেওয়ার পক্ষেই প্রকারান্তরে সওয়াল করলেন তিনি। মুম্বইয়ে এক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে কঙ্গনা বলেন, যেভাবে উরিতে ভারতীয় সেনাদের হত্যা করা হয়েছে, তাতে পাক শিল্পীদের ব্যাপারে নিরপেক্ষ থাকা শক্ত। তাঁর কথায়, এই মুহূর্তে উরি সন্ত্রাসে ১৯জন সেনাকর্মীর প্রাণহানিতে গোটা দেশ শোকমগ্ন। ফলে এখন নিরপেক্ষ থাকা রীতিমত কঠিন। তাঁর আশা, শিল্প এবং ভালবাসা একসময় জয়ী হবে কিন্তু বর্তমানে পক্ষপাতশূন্য মনোভাব আশা করা যায় না। তবে পাক শিল্পী ইস্যুতে এখনও দ্বিধাবিভক্ত বলিউড। কর্ণ জোহর, সলমন খানের মত নামি ব্যক্তিত্ব পাক শিল্পীদের হয়ে সওয়াল করেছেন। কিন্তু ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন পাক অভিনেতা অভিনেত্রীদের কাজ না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পরিষ্কার জানিয়ে দিয়েছে, উরি হামলার প্রেক্ষিতে পাক অভিনেতাদের এ দেশে কাজ করতে দেওয়া হবে না। নিজে থেকে ভালয় ভালয় না গেলে তাঁদের ধাক্কা দিয়ে তাড়ানো হবে। একই কথা বলেছে শিবসেনাও। সলমন খান পাক শিল্পীদের হয়ে সওয়াল করায় এমএনএস প্রধান রাজ ঠাকরে মন্তব্য করেছেন, দরকারে তাঁর ছবিও নিষিদ্ধ করা হবে। তাঁর কথায়, বলিউডের বোঝা উচিত, দেশের মূল্য সব থেকে বেশি। তাহলে পাক অভিনেতাদের নিয়ে এত মাথাব্যথা কেন, ভারতে কি শিল্পী কম পড়েছে? তাঁর কথায়, সেনা জওয়ানরা সীমান্তে দেশ রক্ষা করছেন। কী হবে, যদি তাঁরা অস্ত্র নামিয়ে রাখার সিদ্ধান্ত নেন? সলমন কি যাবেন সীমান্ত পাহারা দিতে? সলমনের যদি পাক শিল্পীদের নিয়ে এতই মাথাব্যথা থাকে, তবে তাঁর ছবিও নিষিদ্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
Embed widget