এক্সপ্লোর

কাশ্মীরে আলোচনার জন্য দূত নিয়োগ: 'স্রেফ প্রচার', কেন্দ্রের সদিচ্ছা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

নয়াদিল্লি: কাশ্মীর শান্তির লক্ষ্যে কেন্দ্র গতকালই বিশেষ দূত নিয়োগ করেছে। এ ব্যাপারে কাদের সঙ্গে আলোচনা করা হবে তা নিয়ে নয়া নিযুক্ত বিশেষ দূতই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। উল্লেখ্য, গতকাল আলোচনার মাধ্যমে জম্মু ও কাশ্মীরে শান্তি ফেরাতে প্রাক্তন গোয়েন্দা কর্তা দীনেশ্বর শর্মাকে দায়িত্ব দেওয়ার কথা জানান রাজনাথ। তাঁকে ক্যাবিনেট সচিবের মর্যাদা দেওয়ার কথাও জানান রাজনাথ। কার সঙ্গে আলোচনায় বসবেন, তা ঠিক করার ভার তাঁর ওপরই ছাড়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে স্থায়ী আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর লক্ষ্যেই এই নিযুক্তি। জম্মু ও কাশ্মীর সরকার কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। মুফতি মহম্মদ সইদের সরকার বলেছে, রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরতে পারে একমাত্র আলোচনার হাত ধরেই। জম্মু ও কাশ্মীর সরকারের শরিক বিজেপিও শান্তির লক্ষ্যে আলোচনা প্রক্রিয়ায় সামিল হতে সংশ্লিষ্ট পক্ষগুলিকে এগিয়ে আসার আর্জি জানিয়েছে। রাজ্য ও জাতীয় স্তরের অনেক রাজনৈতিক নেতা বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত কনফারেন্সের সঙ্গেও আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে রাজনাথ সরাসরি কোনও উত্তর দেননি। তিনি বলেছেন, কার সঙ্গে আলোচনায় বসা হবে, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন দীনেশ্বর শর্মা। আলোচনার জন্য দূত নিয়োগ করে পাকিস্তানকে সরকার কী বার্তা দিতে চাইল, এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন রাজনাথ। এদিকে, কংগ্রেস কাশ্মীর সমস্যা সমাধানে কেন্দ্রের সদিচ্ছা নিয়ে সংশয় ব্যক্ত করেছে। তাদের বক্তব্য, শাসনকালের একবারে শেষলগ্নে এসে আলোচনার জন্য দূত নিয়োগ করেছে এনডিএ সরকার। প্রচার পাওয়াই এর উদ্দেশ্য বলে অভিযোগ কংগ্রেসের। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, তাঁদের দল ও অন্যান্য বিরোধীরা বারেবারেই সরকারকে দমননীতির বদলে আস্থাবর্ধক ব্যবস্থার মাধ্যমে এই ‘রাজনৈতিক সমস্যা’র সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনায় বসার কথা বলেছিল। কিন্তু সরকার কর্ণপাত করেনি। আজাদ বলেছেন, তাঁরা সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছেন না। কিন্তু এনডিএ সরকারের শাসনের শেষপর্বে এই নিযুক্তির উদ্দেশ্য শুধুই প্রচার পাওয়া। তিনি আরও বলেছেন, এই সরকারের কোনও কাশ্মীর নীতি নেই। তাই সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেছেন, সরকার কংগ্রেসের প্রস্তাব মানলে অনেক জওয়ান, সাধারণ মানুষের অমূল্য জীবনহানি হয়ত রোখা যেত। অনেককেই হয়ত দৃষ্টিশক্তি হারাতে হত না।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget