এক্সপ্লোর

জম্মুতে খুলল স্কুল, কাশ্মীরে বোর্ড পরীক্ষায় বসল কয়েক হাজার পরীক্ষার্থী

জম্মু ও শ্রীনগর: অশান্তি, সংঘর্ষ ও হিংসার জেরে দীর্ঘদিন শিকেয় থাকা পঠনপাঠন ফের শুরু হচ্ছে জম্মু ও কাশ্মীরে।

একদিকে জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর অঞ্চলে স্কুল ফের খোলার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। অন্যদিকে, শ্রীনগরে বোর্ড পরীক্ষায় বসল কয়েক হাজার পরীক্ষার্থী।

অশান্তির কালো ছায়াকে পেরিয়ে ধীরে ধীরে সুস্থ, স্বাভাবিক জীবনের ছন্দ ফিরছে উপত্যকায়। বিশেষ করে, বন্ধ হয়ে পড়া পঠনপাঠন ব্যবস্থাকে পুনরায় চালু করতে তৎপর মেহবুবা মুফতি সরকার।

পাকিস্তান সোনার ভারী গোলাগুলির জন্য গত ১ নভেম্বর আন্তর্জাতিক সীমান্ত বরাবর প্রায় ১৭৪ স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয় রাজ্য প্রশাসন। এদিন সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জম্মু পুলিশের ডিসিপি সিমরনদীপ সিংহ জানান, আগামীকাল থেকেই সব স্কুল ফের চালু হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, পাক-অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে প্রায় ২৮৬ বার সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করে পাকিস্তান।

এর মধ্যে ১৮৬ বার শুধুমাত্র ১৯০ কিলোমিটার দৈর্ঘ্য আন্তর্জাতিক সীমান্তে ঘটেছে। অন্যদিকে, নিয়ন্ত্রণরেখায় প্রায় ১০০ বার যুদ্ধবিরতি ভেঙেছে পাক সেনা। এতে ১৪ জওয়ান শহিদ হয়েছেন এবং  বহু নিরীহ মানুষ নিহত হয়েছেন।

jammu-kashmir-school

জম্মুর পাশাপাশি, পঠনপাঠন শুরু হয়েছে হিংসা-বিধ্বস্ত কাশ্মীরেও। এদিন হাজার হাজার পরীক্ষার্থী রাজ্যের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসে। আগের তুলনায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরছে সেখানে। সড়কে বেড়েছে পরিবহণ। রাস্তায় নেমেছে বেশি সংখ্যক মানুষ। খুলছে দোকানপাট, বাজার, অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান।

জানা গিয়েছে, কাশ্মীর ডিভিশনের এই পরীক্ষায় বসে প্রায় ৪৮ হাজার পরীক্ষার্থী। পরীক্ষা নেওয়া হয় ৪৮৪টি সেন্টারে। পরীক্ষায় ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার বিষয়টি মাথায় রেখে ব্যাপক বন্দোবস্ত করেছে রাজ্য প্রশাসন।

প্রসঙ্গত গত জুলাই মাসে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে বিক্ষোভ, অশান্তি ও বিচ্ছিন্নতাবাদীদের ডাকা লাগাতার বনধের জেরে অচল হয়ে পড়ে কাশ্মীর। হিংসায় দুই পুলিশকর্মী সহ মারা যান ৮৫ জন। আহত হন কয়েক হাজার।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget