এক্সপ্লোর

বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার পরীক্ষায় শীর্ষস্থানে উধমপুরের তরুণ

শ্রীনগর:  দেশের সীমান্ত রক্ষী বাহিনী  বিএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার (ওয়ার্কস) পরীক্ষায় শীর্ষ স্থান দখল করলেন জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বাসিন্দা নাবিল আহমেদ ওয়ানি। রাজ্যের তরুণদের প্রতি তাঁর বার্তা, স্বপ্নের পিছনে ছুটতে হবে এবং সঠিক পথ অবলম্বন করে জীবনের লক্ষ্য পূরণ করতে হবে। ওয়ানি বলেছেন, ‘আমি আপনাদের সঠিক পথ অবলম্বনের আবেদন জানাচ্ছি। দেশের জন্য এমন কিছু করতে হবে যাতে আপনার জন্মভূমি সারা দেশে স্বীকৃতি লাভ করতে পারে।জীবনের লক্ষ্য পূরণের জন্য কোনও ভূল পথ অবলম্বন করা উচিত নয়। ভুল পথে হাঁটাটা সহজ,  সঠিক পথ অবলম্বন কঠিন কাজ।কিন্তু শেষপর্যন্ত যারা সঠিক পথ অবলম্বন করে, তারাই সফল হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করাই ছিল ওয়ানির লক্ষ্য। তিনি বুঝেছিলেন যে, এজন্য তাঁকে সেনা বা বিএসএফে যোগ দিতে হবে। তিনি আরও বলেছেন, বিএসএফে যোগদানের ক্ষেত্রে তাঁর লক্ষ্য, এখানে ভালো কাজ করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র জন্য যোগ্যতা অর্জন করা। এভাবে দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান ওয়ানি। ওয়ানি জানিয়েছেন, তিনি নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। তাঁর বাবা স্কুলশিক্ষক। দুবছর আগে বাবা মারা গিয়েছেন। বাবার স্বপ্ন পূরণ করতে পঞ্জাবে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছেন তিনি। সরকারি প্রকল্পের সহায়তায় ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করেছেন। সেইসঙ্গে ক্লাসে প্রথম হওয়ার সুবাদে তিনি স্কলারশিপও পেয়েছিলেন। প্রথম থেকেই তাঁর স্বপ্ন ছিল প্রতিরক্ষা সংক্রান্ত কাজে যোগ দেওয়া। কলেজে পড়াশোনা শেষ করে ওয়ানি তাঁর স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেন। ডিফেন্স সার্ভিস এক্সামিনেশনের প্রস্তুতি শুরু করেন।কিন্তু এরইমধ্যে তাঁর বাবা মারা যান। এই অবস্থায় সংসারের দায়িত্ব এসে পড়ে ওয়ানির ওপর। তিনি রাজ্যের ওয়াটার শেয়ার ডিপার্টমেন্টে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যোগ দেন। কিন্তু বিএসএফ বা সেনাবাহিনীতে কাজ করার আগ্রহ তাঁর বিন্দুমাত্র কমেনি। চাকরি করতে করতেই পরীক্ষার প্রস্তুতি নেন তিনি। ওয়ানি বলেছেন, সন্ত্রাসবাদ রাজ্যকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে চান তিনি। ওয়ানি বলেছেন, সীমান্তের ওপার থেকে জঙ্গিদের পাঠানো হচ্ছে। এটাই জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের প্রধান কারণ।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget