এক্সপ্লোর

ফেসবুক ভিডিওয় জওয়ানের অভিযোগের জের, ডিআরডিও-কে খাবারের মান পরীক্ষার দায়িত্ব দিল বিএসএফ

নয়াদিল্লি: গত বছরের জানুয়ারিতে ফেসবুক ভিডিওয় খাবারের মান নিয়ে অভিযোগ করেন বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব। তাঁর এই অভিযোগের জেরেই এবার বিএসএফ জওয়ান ও আধাসামরিকবাহিনীর অফিসারদের খাবারের মান পরীক্ষার দায়িত্ব দেওয়া হল ডিআরডিও-কে। বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল কে কে শর্মা জানিয়েছেন, ‘বিএসএফ জওয়ানদের যে খাবার দেওয়া হয়, ডিআরডিও-র পরীক্ষাগারে সেই খাবারের মান পরীক্ষা করা হচ্ছে। যাঁরা খাবার তৈরি করেন, ইউনিট মেস চালান এবং যাঁরা সেই খাবার খান, তাঁদের সঙ্গেও কথা বলছেন ডিআরডিও আধিকারিকরা। এখনও চূড়ান্ত রিপোর্ট আসেনি, তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, জওয়ান ও অফিসারদের যে খাবার দেওয়া হয়, সেটা যথেষ্ট ভাল।’ তেজবাহাদুর অভিযোগ করেন, তাঁদের জলের মতো ডাল ও পোড়া চাপাটি খেতে দেওয়া হয়। বিএসএফ-এর ডিজি জানিয়েছেন, তেজবাহাদুর এই অভিযোগ করার পরেই অভ্যন্তরীণ তদন্ত করে তাঁর তিন উচ্চপদস্থ আধিকারিককে কর্তব্যে গাফিলতির দায়ে বদলি করা হয়। শৃঙ্খলাভঙ্গের দায়ে তেজবাহাদুরকেও বরখাস্ত করা হয়েছে। কোনওভাবেই শৃঙ্খলাভঙ্গের ঘটনা মেনে নেওয়া হবে না। তেজবাহাদুরের অভিযোগের পরে সংসদীয় প্যানেলের রিপোর্টে বলা হয়, ‘কমিটির সদস্যরা মনে করেন, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনীর সদস্যদের শুধু শারীরিকভাবে সুস্থ রাখাই নয়, মানসিকভাবে তরতাজা রাখার জন্যও ভাল খাবার দেওয়া দরকার। তাই খাবারের মান ও উৎস পরীক্ষা করা উচিত।’ এই রিপোর্ট পাওয়ার পরেই খাবারের মান পরীক্ষার দায়িত্ব ডিআরডিও-কে দিল বিএসএফ।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget