এক্সপ্লোর

কাশ্মীরে সংঘর্ষে পুলওয়ামা হামলার 'চক্রান্তে শরিক' স্বঘোষিত জয়েশ ‘কম্যান্ডার’ সহ ২ জঙ্গি খতম

১২ জুন অনন্তনাগ টাউনে সিআরপিএফ জওয়ানদের ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ছিল পাঞ্জু।

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তাবাহিনীর সাফল্য। খতম জয়েশ-ই-মহম্মদ জঙ্গি। ফয়াজ পাঞ্জু নামে জয়েশের এক স্বঘোষিত ‘কমান্ডার’ নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে বলে জানাল পুলিশ। জনৈক পুলিশ অফিসার বলেছেন, অনন্তনাগের বিজবেহরায় পুলিশের দেওয়া সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মঙ্গলবার অভিযান হয়। সংঘর্ষে ফয়াজ পাঞ্জু তার এক সঙ্গী সমেত নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার চক্রান্তে শরিক ছিল সে। ওই হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিলেন। ১২ জুন অনন্তনাগ টাউনে সিআরপিএফ জওয়ানদের ওপর প্রাণঘাতী হামলায়ও জড়িত ছিল পাঞ্জু। ওই আক্রমণে পাঁচ সিআরপিএফ নিহত হন, এসএইচও আর্শাদ খান মারাত্মক জখম হন, পরে তাঁর মৃত্যু হয় বলে জানান পুলিশ অফিসার। এক পুলিশকর্তা জানান, ২০১৮-র এপ্রিলে সন্ত্রাসবাদীদের দলে সামিল হয় পাঞ্জু। ট্রাল-অবন্তিপোরা-বিজবেহরা-আশমুকাম এলাকায় সে সক্রিয় ছিল। পুলিশকর্তাটি আরও জানান, যুবকদের জয়েশে সামিল করাত সে, অতীতে বেশ কয়েকটি বড় সন্ত্রাসবাদী হামলায়ও জড়িত থাকায় ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদীদের অন্যতম ছিল পাঞ্জু। নিহত বাকি সন্ত্রাসবাদীর পরিচয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। পাঞ্জুর খতম হওয়া নিরাপত্তাবাহিনীর ‘বড় সাফল্য’ বলে দাবি করেন তিনি। শনিবারই পাকিস্তান থেকে কাশ্মীরে ঢুকে নানা সন্ত্রাসবাদী হামলায় জড়িত জয়েশ কম্যান্ডার মুন্না লাহোরি নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছে। সে ছিল আইইডি বোমা বিশেষজ্ঞ।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget