এক্সপ্লোর

কংগ্রেসের সমর্থনে নির্দল হিসাবে গুজরাত ভোটে লড়বেন জিগনেশ

আমদাবাদ: কংগ্রেসের সমর্থনে নির্দল হিসাবে বানসকান্ঠার বড়াগাম (তফসিলি সংরক্ষিত) আসনে বিধানসভা ভোটে লড়বেন গুজরাতের দলিত নেতা জিগনেশ মেবানি। ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক মনিভাই ভাগেলা জানিয়েছেন, জিগনেশের সঙ্গে 'বোঝাপড়ার অঙ্গ' হিসাবে রাজ্য কংগ্রেস এবার তাঁকে ওখান থেকে প্রার্থী হতে বারণ করেছে। ওই কেন্দ্রে জিগনেশকে পরোক্ষে সমর্থন করবে কংগ্রেস। ওখানে এবার কংগ্রেসের কোনও প্রার্থী থাকবে না। তারপরই জিগনেশ জানান, তিনি বড়াগাম কেন্দ্র থেকে নির্দল হিসাবে মনোনয়ন পেশ করবেন। সোস্যাল মিডিয়ায় পোস্ট করা বার্তায় গুজরাতের সাম্প্রতিক দলিত বিক্ষোভের মুখ জিগনেশ জানিয়েছেন, যুবকদের পাশাপাশি বহু আন্দোলনকারীর অনুরোধে তিনি ভোটযুদ্ধে নামতে রাজি হয়েছেন। অন্য বিরোধী দলগুলি, নির্দলদেরও ওই কেন্দ্রে প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ না করার আবেদন করেছেন জিগনেশ। বলেছেন, বিজেপিই আমাদের মূল শত্রু। তাই অন্য দলগুলির প্রার্থী প্রত্যাশী ও নির্দলদের আবেদন করছি, মনোনয়ন পেশ করবেন না যাতে সরাসরি লড়াইটা বিজেপির সঙ্গে হয়। এটা স্বৈরতন্ত্রের সঙ্গে মানুষের লড়াই। নির্বাচনে জয়ের পরও সেই লড়াই জারি থাকবে। সেক্ষেত্রে জিগনেশের সঙ্গে সরাসরি লড়াই হবে বিজেপির বিজয় চক্রবর্তীর। চলতি মাসের শুরুতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর দক্ষিণ গুজরাত সফরের সময় তাঁর সঙ্গে দেখা করেন জিগনেশ। রাহুলের সঙ্গে ১৭ দফা দাবি নিয়ে কথা হয়। বৈঠকের পর কংগ্রেস তাঁর ৯০ শতাংশ দাবিদাওয়া তাঁদের নির্বাচনী ইস্তেহারে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করেন তিনি। সেদিন কংগ্রেসের খোলাখুলি সমর্থনের ঘোষণা করেননি বটে, তবে জিগনেশ বলেছিলেন, তিনি গুজরাত ভোটে বিজেপি হারাতে নিজের সম্প্রদায়কে ডাক দেবেন। উনার দলিত নিগ্রহের ঘটনার পর শিরোনামে আসা জিগনেশ বারবার বিজেপির বিরোধিতা করলেও কোনও রাজনৈতিক দলে যোগদানের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। যদিও ওবিসি নেতা অল্পেশ ঠাকোর ইতিমধ্যে কংগ্রেসে যোগ দিয়েছেন, পাতিদার নেতা হার্দিক পটেলও কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করেছেন।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ
Sumit Roy News : তোলাবাজি ও হুমকির মামলায় ৭ দিনের পুলিশ হেফাজতে অভিষেকের PA সুমিত রায় | ABP Ananda
PPP Model Hospital News | এবার হাসপাতালকে সুপার স্পেশালিটিতে উন্নীত করতে PPP মডেল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.১১.২৬): 'নভেম্বরেই টাকা ফেরান', আবাসের অযোগ্য প্রাপকদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর | মমতার ভাই বাবুনের DP-তে শুভেন্দু
Howrah Municipal Corporation |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget