এক্সপ্লোর

কাশ্মীরে ডিএসপি হত্যার তদন্তে সিট, চিহ্নিত ১২, গ্রেফতার আরও ৩

শ্রীনগর: ডিএসপি মহম্মদ আয়ুব পন্ডিতের হত্যাকাণ্ডের তদন্তে বিশেষ তদন্ত টিম (সিট) তৈরি হল। গত বৃহস্পতিবার রাতে শ্রীনগরের জামিয়া মসজিদের বাইরে উন্মত্ত জনতা নগ্ন করে পিটিয়ে খু্ন করে পন্ডিতকে। এ ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে রাজ্যে। নিন্দায় সরব নানা মহল। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে হত্যায় জড়িত সন্দেহে। আজ ধরা পড়ে ৩ জন। আজ এক পুলিশ অফিসার জানান, পুলিশ সুপারইনটেন্ডেন্ট পদমর্যাদার অফিসারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে, ২২ জুনের রাতে ডেপুটি পুলিশ সুপার পন্ডিতকে পিটিয়ে মেরে ফেলার তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যেতে। আপাতত তদন্ত সঠিক পথেই এগচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, সে কারণেই আরও বেশ কয়েকজন ধরা পড়েছে। জম্মু ও কাশ্মীর পুলিসের ডিজি এস পি বৈদ বলেন, আমরা হত্যাকাণ্ডে যুক্ত থাকার ব্যাপারে ১২ জনকে চিহ্নিত করেছি। ৫ জন এখনও ধরা পড়েছে। এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড়া হবে না, এটাই জম্মু ও কাশ্মীর পুলিশের অঙ্গীকার, বলেন তিনি। রাস্কেলরা রেহাই পাবে না, মন্তব্য করেন। তদন্ত চলছে, রিপোর্ট এলেই সব পরিষ্কার হয়ে যাবে বলে জানান বৈদ। পুলিশকর্তাকে নৃশংস ভাবে মারধর করে খুনের সময় কি মধ্যপন্থী হুরিয়ত কনফারেন্স চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুক জামিয়া মসজিদের ভিতরেই ছিলেন? বৈদ বলেন, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। যে এলাকায় পন্ডিতকে খুন করা হল, সেখানকার এক পদস্থ পুলিশকর্তার বদলির নির্দেশও দিয়েছেন বৈদ। এদিকে জম্মু ও কাশ্মীর বিজেপি শাখার প্রধান সত্ শর্মা ডিএসপি পন্ডিতের মর্মান্তিক হত্যাকাণ্ডে তীব্র বিস্ময় প্রকাশ করে বলেছেন, মানবতার বিরুদ্ধে এই জঘন্য অপরাধের দোষীদের সাজা দিতে ফাস্ট ট্রাক আদালত গঠনের দাবি তুলছি। তিনি বলেন, উপত্যকায় পর্যটনের ভরা মরসুম, পাশাপাশি চলছে অমরনাথ যাত্রা। সেসময় কতিপয় লোক এ ধরনের ঘটনা ঘটিয়ে বাইরের বিশ্বকে দেখাতে চাইছে, কাশ্মীর নিরাপদ নয়, এখানে আসার মতো পরিস্থিতি নেই।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget