এক্সপ্লোর

সংখ্যাগুরুদের কাইরানা-‘ত্যাগ’, লাভ জিহাদ বিজেপির বড় ইস্যু, জানালেন আদিত্যনাথ

লখনউ: উত্তরপ্রদেশে ভোটপ্রচার তুঙ্গে। তার মধ্যেই  ভয়-ভীতি, সন্ত্রাসের আবহাওয়ায় উত্তরপ্রদেশের কাইরানা থেকে হিন্দুদের চলে যাওয়ার অভিযোগের উল্লেখ করলেন গোরখপুরের বিতর্কিত বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। নব্বইয়ের দশকে কাশ্মীর উপত্যকা থেকে জোর করে কাশ্মীরী পন্ডিতদের যেভাবে তাড়ানো হয়েছিল, সেদিকে ইঙ্গিত করে তিনি জানিয়ে দেন, বিজেপি কাইরানাকে আরেকটা কাশ্মীর হতে দেবে না। বলেন, হিন্দুদের কাইরানা ত্যাগ, লাভ জিহাদ ও মহিলা নিরাপত্তার ইস্যুগুলি ভোটে বড় হয়ে উঠবে। যোগী আজকের কথা বলছে না, বলছে ভবিষ্যতের কথা। হিন্দুদের বহিষ্কার আমাদের কাছে বড় ইস্যু। প্রসঙ্গত, বিজেপি এমপি হুকুম সিংহ গত বছরের জুনে দাবি করেন, প্রায় ৩৫০টি হিন্দু পরিবার  একটি বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতীদের হুমকি, ভীতি প্রদর্শনের ফলে কাইরানা ছেড়েছে। পূর্ব উত্তরপ্রদেশে হিন্দু, মুসলিমরা নিরাপদ বলে জানান আদিত্যনাথ। বিজেপি তারকা প্রচারকারী বলেন, পূর্ব উত্তরপ্রদেশে একজন হিন্দু যদি নিরাপদ থাকেন, তবে একজন মুসলিমও থাকবেন। লাভ জিহাদ অতীতে ইস্যু ছিল, এখনও থাকবে বলেও জানান তিনি। অ্যান্টি-রোমিও স্কোয়াডের এজেন্ডা নিয়ে প্রশ্ন করা হলে আদিত্যনাথ বলেন, পশ্চিম উত্তরপ্রদেশে অনেক জায়গায় মেয়েরা স্কুলে যেতে পারে না। স্কোয়াড ওদের অধিকার রক্ষা কাজ করবে, রাজ্যে মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করবে। পাশাপাশি রাজ্যে ক্ষমতাসীন অখিলেশ সিংহ যাদব সরকার ও অন্যদের তোপ দেগে তিনি বলেন, সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু। আর সেখানে সংখ্যালঘুদের নানা টোপ দিয়ে খুশি করে কাছে টানতে চাইছে ওরা। আদিত্যনাথের দাবি, ধর্মনিরপেক্ষতার নামে এ দেশে রাজনৈতিক নেতারা সংখ্যাগুরু সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ করে। উত্তরপ্রদেশে সরকার কবরের জন্য জমি দেয়, কিন্তু শ্মশানঘাটের জন্য জমি মেলে না! ভোটে জিতে ক্ষমতায় এলে বিজেপি উন্নয়ন কর্মসূচি নেবে জাতপাতের ঊর্ধ্বে উঠে। আক্ষরিক অর্থেই ‘সবকা সাথ, সবকা বিকাশ’ কার্যকর হবে।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget