এক্সপ্লোর

ক্ষমতা দখলের জন্যই মধ্যপ্রদেশে আগে লকডাউন হয়নি, বিজেপিকে দুষে তোপ কমলনাথের

অভিযোগ, মধ্যপ্রদেশে নির্বাচিত কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার জন্যই এই সঙ্কট তৈরি করা হয়েছে।

নয়াদিল্লি: ভারতে যে গভীর করোনা সঙ্কট তৈরি হয়েছে, তার জন্য সরাসরি ভারতীয় জনতা পার্টিকে দায়ী করলেন মধ্যপ্রদশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। তাঁর অভিযোগ, মধ্যপ্রদেশে নির্বাচিত কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার জন্যই এই সঙ্কট তৈরি করা হয়েছে। সারা দেশে যখন লকডাউন, তখন স্রেফ ক্ষমতা হস্তান্তরের জন্যই মধ্যপ্রদেশে লকডাউন হয়নি বলে অভিযোগ তাঁর।

সর্বভারতীয় কংগ্রেসের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে কমলনাথ বলেন, “মধ্যপ্রদেশই দেশের একমাত্র রাজ্য যেখানে কোনও স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী নেই।  শিবরাজ সিংহ চৌহান ২৩ তারিখ শপথ নেন এবং তার পরের দিন থেকেই লকডাউন শুরু হয়ে যায়।” তাঁর আরও বক্তব্য, “রাহুল জি (গাঁধী) ১২ ফেব্রুয়ারি করোনাভাইরাস নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এরপরও কেন্দ্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেরি করল। কারণ তাদের মাথায় তখন স্রেফ মধ্যপ্রদেশের সরকার ফেলে দেওয়ার তাগিদ ছিল।” দেশের একাধিক রাজ্যের বিধানসভার অধিবেশন বাতিল করা হলেও লোকসভা চালু রাখা হল। কারণ, লোকসভা খুলে রেখে বিজেপি বোঝাতে চাইল দেশের সংসদ যদি খোলা থাকে তাহলে মধ্যপ্রদেশ বিধানসভাও চলতে পারে।

কমলনাথ বলেন, এমন এক কঠিন পরিস্থিতিতে শিবরাজ চৌহান কোনও মন্ত্রিসভা ছাড়া কাজ করছেন। সংবিধান যেখানে মন্ত্রিসভার কথা বলে দিয়েছে সেখানে মধ্যপ্রদেশের মানুষের সঙ্গে ঠাট্টা করা হচ্ছে। আরও একধাপ এগিয়ে কংগ্রেস নেতার অভিযোগ, মধ্যপ্রেদেশ সরকার এই সময়ে ৪৫ জন স্বাস্থ্য আধিকারিক ও একজন সচিব নিয়ে কাজ করছেন। মধ্যপ্রদেশে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে মাত্র ২৫ থেকে ৩০ জনের টেস্ট করা হচ্ছে। স্রেফ শহরাঞ্চলেই করোনা টেস্ট সীমাবদ্ধ, গ্রামাঞ্চলে মানুষের দেখভালই করা হচ্ছে না বলে অভিযোগ কমলনাথের।

প্রসঙ্গত, কংগ্রেসের ২২ জন বিধায়ক দলবদলে বিজেপি-তে চলে যাওয়ায় কমলনাথ সরকারের পতন হয়। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, ওই ২২ জনকে জিতিয়ে আনা বিজেপির পক্ষে কঠিন। রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে কমলনাথের মন্তব্য, “শিবরাজের প্রতি আমার সহানুভূতি রইল। এমন ১০-১২ জন মন্ত্রী নিয়ে তিনি কীভাবে সরকার চালাবেন যাঁরা তাঁর সমালোচনা করত! তিনি এখন তাঁদের নিয়েই মন্ত্রিসভা চালাবেন।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget