এক্সপ্লোর

অবশেষে হদিশ কণিকা কপূরের বন্ধুর, করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার ফল নেগেটিভ, রয়েছেন কোয়ারেন্টিনে

অবশেষে হদিশ মিলল বলিউড গায়িকা কণিকা কপূরের নিখোঁজ বন্ধুর। পরীক্ষায় তাঁর শরীরে কোভিড ১৯ সংক্রমণ ধরা পড়েনি বলেই জানা গেছে। সম্প্রতি কণিকার করোনাভাইরাস সংক্রমণ পজিটিভ পাওয়া যায়।

লখনউ: অবশেষে হদিশ মিলল বলিউড গায়িকা কণিকা কপূরের নিখোঁজ বন্ধুর। পরীক্ষায় তাঁর শরীরে কোভিড ১৯ সংক্রমণ ধরা পড়েনি বলেই জানা গেছে। সম্প্রতি কণিকার করোনাভাইরাস সংক্রমণ পজিটিভ পাওয়া যায়। এরপরই গায়িকার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের সংক্রমণ ঘটেছে কিনা, পরীক্ষা করে দেখা হয়। তাঁরা স্বেচ্ছায় কোয়ারেন্টিনে যান। কিন্তু মুম্বইয়ের ব্যবসায়ী ওজশ দেশাইয়ের কোনও খোঁজ মিলছিল না বলে খবর। তিনি তাজ হোটেলের পার্টিতে গাায়িকার সঙ্গে ছিলেন বলে খবর। অবশেষে তাঁর হদিশ মিলেছে। জানা গেছে, তাঁর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এখন মুম্বইয়ে তিনি সেল্ফ কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেন অনুসারে, গত ২২ মার্চের তারিখ উল্লেখিত মেডিক্যাল রিপোর্টে তাঁর ভর্তি ও ছাড়া পাওয়ার উল্লেখ রয়েছে। তাঁকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে লখনউয়ের চিফ মেডিক্যাল অফিসার চিকিত্সক নরেন্দ্র আগরওয়াল বলেছিলেন, তাঁরা ওই ব্যবসায়ীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কিন্তু তাঁর মুম্বইয়ের ঠিকানা বা এখন কোথায় রয়েছেন, তা জানা নেই। তিনি বলেন, গায়িকা এখন কোয়ারেন্টিনে। তাই তাঁকে এই মুহূর্তে জিজ্ঞাসা করা যাবে না। কণিকা দুদিন লখনউয়ের তাজ হোটেলে ছিলেন। তাঁর সঙ্গে কথাবার্তা হয়েছিল, এমন ১১ কর্মীকে হোটেল কর্তৃপক্ষ কোয়ারেন্টিনে পাঠিয়েছে। হোটেলের এক আধিকারিক বলেছেন, ওই কর্মীদের স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। যে হাসপাতালে কণিকার চিকিত্সা চলছে,সেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, রবিবার তাঁর দ্বিতীয় পরীক্ষা হয়। সেই পরীক্ষার ফলও পজিটিভ হয়েছে। হাসপাতালের ডিরেক্টর অধ্যাপক আর কে ধিমান বলেছেন, গায়িকা ভালোই রয়েছেন। পরীক্ষার ফল নেগেটিভ না হওয়া পর্যন্ত তাঁকে হাসপাতালেই থাকতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget