এক্সপ্লোর

আইএসের বিশ্বজোড়া যুদ্ধের সঙ্গে মিশে যেতে চলেছে কাশ্মীর অশান্তি, উদ্বিগ্ন জম্মু কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: আইএসআইএসের বিশ্বজোড়া সন্ত্রাসের সঙ্গে হাত মেলাতে চলেছে কাশ্মীরের হিংসা। বিপদ ঠেকাতে সুপরিকল্পিত স্ট্র্যাটেজি দরকার। আশঙ্কাপ্রকাশ করলেন খোদ জম্মু কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী ও পিডিপি সদস্য মুজফফর হুসেন বেগ। তিনি বলেছেন, কাশ্মীর অশান্তি দেশভাগ ও মহম্মদ আলি জিন্নাহর দ্বিজাতিতত্ত্বের ফসল। তবে ‘৯০-এর দশকে যখন উপত্যকায় সন্ত্রাসবাদ শুরু হল, অসংখ্য কাশ্মীরী পণ্ডিত ও মুসলিম খুন হলেন, তখনও তা ছিল আঞ্চলিক অশান্তি। তখনও তার সঙ্গে ইসলামিক স্টেটের খিলাফতি সাম্রাজ্যের আকাঙ্খা যুক্ত ছিল না। কিন্তু এখন যা পরিস্থিতি, কাশ্মীর অশান্তি আইএসের আন্তর্জাতিক সন্ত্রাসের দলে ভিড়তে চলেছে। বেগের আশঙ্কা, এই হিংসা থামবে না, বরং বাড়বে। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই রাজনীতিকের কথায়, কাশ্মীরে যে ধর্মীয় কট্টরপন্থা দেখা যাচ্ছে, তার কোনও রাজনৈতিক লক্ষ্য নেই, যা রয়েছে তা ধর্মীয় লক্ষ্য। তা হল মুসলিমদের নিজস্ব দেশ পেতেই হবে, তারা হিন্দু রাষ্ট্রে থাকতে পারে না। আগে বয়স্ক মানুষ ও গ্রামবাসীরা উপত্যকায় ভোটে যোগ দিতেন। কিন্তু এখন গ্রামের দিকেও ছড়িয়ে পড়েছে কট্টরপন্থা। যুবকদের হৃদয়ে ঘাঁটি গেড়ে বসেছে ধর্মীয় গোঁড়ামি। এমনকী মহিলারাও হিংসায় যোগ দিচ্ছেন। তাঁর কথায়, এর আগে তিনবার অশান্তি দেখেছে কাশ্মীর। প্রথমবার, ১৯৫৩ থেকে ‘৭৫-এ, শেখ আবদুল্লার জেলমুক্তির লক্ষ্যে। দ্বিতীয়বার ‘৭৫ থেকে ‘৮৭-তে, স্বায়ত্ত্বশাসন ফিরে পাওয়ার জন্য ও তৃতীয়বার, যেটা তাঁর মতে, সবথেকে বিস্তৃত, ‘৮৭-তেই, যখন ভোটে নজিরবিহীন রিগিং হয়। কাশ্মীরের বর্তমান হিংসা তথাকথিত ‘আরব বসন্ত’র ধর্মীয় চিন্তাভাবনা থেকে অনুপ্রাণিত বলে আশঙ্কা করছেন বেগ। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার চিন্তাভাবনা করার জন্য জোটসঙ্গী বিজেপির সমালোচনা করেছেন তিনি। তাঁর দাবি, ৩৭০ ধারা কাশ্মীরের মানুষের আবেগের সঙ্গে যুক্ত, কোনও একটি পার্টি এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। ভারত- পাকিস্তান আলোচনা ছাড়া কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget