এক্সপ্লোর

আইসিসে যোগদানের প্ল্যান? তুরস্ক থেকে দিল্লি পাঠানো হল কাশ্মীরী যুবককে

শ্রীনগর: গত ২৫ মে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে আফসান পারভেজ নামে শ্রীনগরের এক বাসিন্দাকে। অভিযোগ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আইসিসে যোগ দেওয়াই লক্ষ্য ছিল ২১ বছর বয়সি এই কাশ্মীরী যুবকের। দিল্লিতে পৌঁছনোর পরই তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় নিরাপত্তা সংস্থাগুলি। জেরা করা হচ্ছে তাঁকে। সূত্রের খবর, বাবা চেয়েছিলেন তিনি কলেজে পড়াশোনা করুন। কিন্তু পারভেজের উত্সাহ ধর্ম নিয়ে পড়াশোনায়। বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। ২৩ মার্চ তেহরানগামী বিমানে চড়ে বসেন। ঠিক ছিল, ইউরোপে ধর্মীয় বিষয় নিয়ে পড়াশোনার ব্যাপারে খোঁজখবর করে তিনি ৯ এপ্রিল দেশে ফিরবেন। কিন্তু বিদেশ থেকে তিনি বাড়িতে খবর পাঠান, তিনি সমস্যায় পড়েছেন। কাশ্মীর পুলিশ ও অন্য এজেন্সিগুলি এ খবর পেয়ে তদন্ত শুরু করে, পারভেজ কোথায় আছেন। নিরাপত্তা এজেন্সিগুলি ইরানে যোগাযোগ করেন। ইরানের নিরাপত্তা সংস্থাগুলি খোঁজ নিয়ে দেখে, পারভেজ আঙ্কারা যাচ্ছেন। তাঁরা যোগাযোগ করেন তুরস্কের কর্তৃপক্ষের সঙ্গে। আঙ্কারায় বাস থেকে আটক করা হয়ে পারভেজকে। তুরস্ক এয়ারলাইন্সের বিমানে তাঁকে পাঠানো হয় ভারতে। এই নিয়ে গত দু মাসে দুজনকে তুরস্ক থেকে প্রত্যর্পণ করা হল ভারতে। গত মার্চে পাঠানো হয়েছিল মহম্মদ তাহা নামে শ্রীনগরের এক বাসিন্দাকে। তিনিও নাকি আইসিসে যোগ দিতে যাচ্ছিলেন। বিষয়টি চিন্তায় ফেলেছে নিরাপত্তা এজেন্সিগুলিকে। তাদের আশঙ্কা, ইন্টারনেটে আইসিসের জেহাদি ভাবধারায় অনুপ্রাণিত হচ্ছে কাশ্মীরের যুবসমাজের কেউ কেউ। এই প্রবণতা রোধ করা না গেলে আগামীদিনে বড় বিপদ আসতে পারে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget