এক্সপ্লোর

মনমোহন সম্পর্কে অবমাননাকর মন্তব্য রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রীর, তীব্র নিন্দা কংগ্রেসের

জয়পুর:প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সম্পর্কে অশ্রাব্য শব্দ ব্যবহার করলেন বিজেপি নেতা তথা রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করতে গিয়ে মনমোহন সম্পর্কে অপশব্দ ব্যবহার করেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে তাঁর বেলাগাম বক্তব্য ভিডিও ক্যামেরাতেও ধরা পড়েছে। গতকাল চুরু জেলায় দলীয় সমর্থকদের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে কাটারিয়া বলেন, ‘মোদী যখন আমেরিকা যান তখন স্বয়ং প্রেসিডেন্ট বারাক ওবামা স্বয়ং তাঁকে অভ্যর্থনা করেন। কিন্তু মনমোহন যখন আমেরিকা যেতেন তখন শা….কে স্বাগত জানানোর জন্য ছোটখাটো মন্ত্রীদের বিমানবন্দরে পাঠানো হত’। এইবক্তব্যের তীব্র নিন্দা করে কাটারিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস। দলের পক্ষ থেকে কাটারিয়াকে মন্ত্রীপদ থেকে বহিষ্কার দাবি করা হয়েছে।  রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলট বলেছেন, কাটারিয়ার বক্তব্য থেকে তাঁর মানসিক দৈনতারই প্রতিফলন ঘটেছে। তাঁর মন্তব্য থেকেই স্পষ্ট, বিজেপি নৈতিকতা হারিয়ে ফেলেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলৌতও বলেছেন, বিজেপি নেতারা নির্লজ্জের মতো যা ইচ্ছে তাই বলতে শুরু করেছেন। সমস্ত সীমা ছাড়িয়েছেন তাঁরা। কাটারিয়াকে সব ধরনের পদ থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন গেহলৌত। তাঁর মন্তব্য ঘিরে বিতর্কের পরিপ্রেক্ষিতে অবশেষে ক্ষমা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাটারিয়া বলেছেন, খারাপ উদ্দেশ্য নিয়ে তিনি মনমোহন সিংহের বিরুদ্ধে তিনি কোনও কথা বলেননি। এই মন্তব্যে কেউ আহত হলে তিনি  খেদ ব্যক্ত করেছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget