এক্সপ্লোর

কেরলে যুবককে গাড়ির সামনে ঠেলে ফেলে মেরে ফেলায় অভিযুক্ত ডিএসপির আত্মহত্যা!

তিরুঅনন্তপুরম: কেরলে খুনের মামলায় অভিযুক্ত হওয়ার কয়েকদিন বাদে ডিএসপির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বি হরিকুমার নামে ওই পুলিশকর্তা শহরের কল্লামবলম এলাকায় নিজের বাসভবনের সামনে এক জায়গায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। গত সপ্তাহে গাড়ি পার্কিং সংক্রান্ত একটি ঘটনায় ধস্তাধস্তি হওয়ার সময় তিনি এক ব্যক্তিকে ধাক্কা মেরে চলন্ত গাড়ির সামনে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। বলা হয়, তিনি নাকি গাড়িটি ছুটে আসছে দেখেও তাঁকে মেরে ফেলার উদ্দেশ্যেই সেদিকে ধাক্কা দেন। সানাল নামে গাড়ির ধাক্কায় জখম ২৩ বছর বয়সি যুবকের পরে হাসপাতালে মৃত্যু হয়। এর জেরে হরিকুমারকে সাসপেন্ড করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারায় অভিযুক্ত হন তিনি। তবে ৫ নভেম্বরের ওই ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে যান হরিকুমার। কেন তাঁকে খুঁজে বের করে গ্রেফতার করতে দেরি হচ্ছে, এই প্রশ্ন তুলে পুলিশের প্রবল সমালোচনা করা হয়। কেরলের নানা জায়গার পাশাপাশি তামিলনাড়ুতেও তাঁর সন্ধানে তল্লাসি চলে। তাঁর বাসভবনও তালাবন্ধ দেখা যায়। তবে কয়েকটি সূত্রে শীঘ্রই তিনি ধরা দিতে চলেছেন বলে শোনা যাচ্ছিল। গত রবিবারই কেরল সরকার অপরাধ দমন শাখার আইজিপি এস শ্রীজিতকে সানালের মৃত্যুর তদন্তকারী অফিসার নিয়োগ করে। হরিকুমারের গ্রেফতারি চেয়ে মঙ্গলবার সকালেই দিনভর অনশন কর্মসূচিতে বসেন সানালের স্ত্রী ও পরিবারের লোকজন। তবে হরিকুমার আত্মহত্যা করেছেন বলে খবর শোনার পর তাঁরাও অনশন তুলে নেন। সানালের স্ত্রীর মন্তব্য, ‘ঈশ্বরের রায়’ কার্যকর হল। সানালের পরিবার অবশ্য গোটা ঘটনার সিবিআই তদন্ত চাইছে। বাকি অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা।

সেরা শিরোনাম

Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget