মদ ভেবে স্যানিটাইজার খেয়ে মৃত কেরলের বিচারাধীন এক বন্দি
মৃত বিচারাধীন বন্দি মঙ্গলবার পর্যন্ত সুস্থই ছিল বলে জেল সূত্রে খবর। বুধবার সকালে হাজিরাও দিয়েছিল যথাসময়ে।

পলক্কড়: সুরা ভেবে তৃষ্ণা মেটাতে গলায় ঢালল স্যানিটাইজার! সেটাই শেষ পর্যন্ত হয়ে দাঁড়াল প্রাণঘাতী। বেঘোরে প্রাণ হারাতে হল বিচারাধীন এক বন্দিকে।
ঘটনাটি কেরলের পলক্কড়ের। বিচারাধীন হিসাবে জেলে বন্দি ছিল সে। জেলের এক আধিকারিক সংবাদসংস্থাকে বলেছেন, ‘আমাদের সন্দেহ, কয়েদিদের তৈরি করা স্যানিটাইজার পান করে ফেলেছিল ও। রাজ্য সরকারের নির্দেশে জেলেই এই স্যানিটাইজার তৈরি করেছিল বন্দিরা।’
মৃত বিচারাধীন বন্দি মঙ্গলবার পর্যন্ত সুস্থই ছিল বলে জেল সূত্রে খবর। বুধবার সকালে হাজিরাও দিয়েছিল যথাসময়ে। বেলা সাড়ে দশটা নাগাদ জ্ঞান হারায় সে। তাকে পলক্কড় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাবের পর দেশজুড়ে স্যানিটাইজারের চাহিদা প্রবল। সেই কারণেই বন্দিদের স্যানিটাইজার তৈরি করা শেখানো হয়েছিল। স্যানিটাইজার তৈরির অন্যতম উপকরণ হিসাবে কয়েদিরা ইসোপ্রোপিল অ্যালকোহল ব্যবহার করে। জেল কর্তাদের আশঙ্কা, সম্ভবত মদ ভেবে সেটাই পান করতে গিয়েছিল ওই বন্দি। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
Before You Go
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার





















