এক্সপ্লোর
কেরলে নিখোঁজ ১৬ যুবক ভিড়েছে আইএসআইএসে?

তিরুবনন্তপুরম: আইএস-এর জাল কি ক্রমশ জাঁকিয়ে বসছে ভারতে? একসঙ্গে ১৬ জন যুবকের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কেরল জুড়ে। নিখোঁজ যুবকদের ১১ জন কেরলের কাসেরগঢ়ের বাসিন্দা। বাকিরা পালঘাটের। গত ৮ জুন থেকে নিখোঁজ এই ১৬ জন। পরিজনদের দৃঢ় সন্দেহ, সম্ভবত জেহাদি জালে জড়িয়েছে ওই যুবকরা। সম্প্রতি নিখোঁজ যুবকদের বন্ধুদের মোবাইলে সন্দেহজনক একটি বার্তা আসে। তাতে আইএস-এর উল্লেখ ছিল বলে দাবি নিখোঁজদের পরিজনদের। বিষয়টি নিয়ে কেরলের মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, ভুলস্বীকার করে ফিরে এলে তাদের গ্রহণ করা হবে। নাহলে তাদের মৃতদেহও তাঁরা নেবেন না।
Before You Go
Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















