এক্সপ্লোর

সবার কাছে গ্রহণযোগ্য হয়ে দেশ চালাতে চাইলে বাজপেয়ির মতো সহনশীল হতে শিখুন, মোদিকে পরামর্শ ফারুকের

জম্মু: সমাজের সব অংশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে চাইলে প্রয়াত অটলবিহারী বাজপেয়ির মতো সহনশীল হোন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিলেন ফারুক আবদুল্লা। বললেন, উনি প্রধানমন্ত্রী। তাঁকে সেই স্তরে উঠতে হবে, তুচ্ছ ব্যাপারে নাক গলাবেন না। কিন্তু কোনও কোনও সময় ওনার কথাবার্তা শুনলে দুঃখ হয়। তারপরই বলেন, অনুগ্রহ করে সহনশীলতার বোধ জাগ্রত করুন, প্রধানমন্ত্রী সাহেব। এই দেশটা চালাতে হলে আপনাকে সহনশীল হতে হবে, সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা সুনিশ্চিত করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে চলুন। বাজপেয়িজির মতো সহনশীল হোন। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শীর্ষ ন্যাশনাল কনফারেন্স নেতা বিজেপির বিরুদ্ধে বিভেদমূলক এজেন্ডা পালনের অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, জওহরলাল নেহরু প্রথম লালকেল্লায় তেরঙ্গা পতাকা তোলার সময় ঘুনাক্ষরেও ভাবেননি, ভবিষ্যতে এমন একটি দল ক্ষমতায় আসবে যারা দেশে বিভাজনের চেষ্টা করবে। ব্রিটিশরা দেশটাকে শুধু ভারত, পাকিস্তানে টুকরো করেছে, কিন্তু শাসক দল তাদের বিভেদকামী এজেন্ডা চালিয়ে গেলে তা আরও টুকরো হবে। ফারুক বলেন, বিজেপি বলে, ভগবান রাম তাদের, কিন্তু পবিত্র ধর্মগ্রন্থ বলছে, রাম হিন্দুদের একার নন, গোটা দুনিয়ার। ভারতবর্ষ যে আজও ঐক্যবদ্ধ রয়েছে, তা নেহরুর জন্যই, এহেন অভিমত জানান ফারুক। পাশাপাশি যুদ্ধবিগ্রহ সমস্যা, বিরোধ মেটানোর সমাধান নয় বলেও মত তাঁর। বলেন, আমরা নিরাপদে ঘরে বসে থাকব। প্রাণ যাবে জওয়ানদের। চিন, পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধের দরকার নেই। চাই, ওই দেশগুলিও সমৃদ্ধির পথে এগিয়ে যাক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget