এক্সপ্লোর

বিজয় মাল্য ঋণ পেয়েছিলেন ইউপিএ জমানায়, ব্যবস্থা নিচ্ছি আমরা, সংসদে কেন্দ্র

নয়াদিল্লি: বিজয় মাল্য প্রশ্নে নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে উদ্যোগী হল কেন্দ্র।

শুক্রবার, সরকার জানিয়ে দিল লিকার ব্যারনকে ৮,০৪২ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছিল পূর্বতন ইউপিএ সরকারের আমলে। পরে, ঋণ খেলাপের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় মোদী সরকারের জমানায়।

এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে লিকার ব্যারন সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে বিজয় মাল্যর নাম না করে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার জানান, ওই ব্যক্তিকে ২০০৪ সেপ্টেম্বরে ঋণ দেওয়া হয়েছিল। পরে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে তা পুনর্বিবেচিত হয়।

সন্তোষ যোগ করেন, ওই ব্যক্তিকে দেওয়া প্রায় ৮,০৪০ কোটি টাকার ঋণ ২০০৯ সালেই নন-পারফরমিং অ্যাসেট (এনপিএ) বা অচল সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। পরে, ২০১০ সালে এনপিএ-র মূল্য পুনর্বিবেচিত হয়।

কেন্দ্রীয় মন্ত্রী যোগ করেন, আমরা (সরকার) তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তিনি বর্তমানে ব্রিটেনে রয়েছেন। বিভিন্ন সংস্থা তাঁকে সমন পাঠিয়েছে। অর্থমন্ত্রকের অনুরোধে, বিদেশমন্ত্রক তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরেকটি প্রশ্নের উত্তরে সন্তোষ জানান, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ৯,১৫০ জন ঋণ খেলাপকারী করেছেন। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে নেওয়া এঁদের মিলিত ঋণের পরিমাণ ৯১,১৫৫ কোটি টাকা। এর মধ্যে ৮,৩৬৪ জনের বিরুদ্ধে মামলা এবং ২,০২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget