এক্সপ্লোর

করোনা ঠেকাতে দ্রুত লকডাউন করে দূরদর্শিতার পরিচয় দিয়েছে ভারত, প্রশংসা হু-র প্রতিনিধির

নাভারো বলেছেন, ‘এরকম সঙ্কটের মুহূর্তে তুলনা করাটা ঠিক নয়। তবে হ্যাঁ, কিছু দেশের কাছে আরও ইতিবাচক ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশিত ছিল।’

নয়াদিল্লি: করোনা অতিমারির কবল থেকে সহজে মুক্তির উপায় নেই বলে জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রতিনিধি ডক্টর ডেভিড নাভারো। তবে ভারত সঠিক সময়ে লকডাউন করে দূরদর্শিতার পরিচয় দিয়েছে বলেও জানালেন তিনি। একটি সাক্ষাৎকারে নাভারো বলেছেন, ‘এই রোগ নিয়ে আগাম সতর্কতা না নিলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তখন সেটা প্রতিরোধ করা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। তাই যে সমস্ত দেশ রোগটা ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আগেই সরকারের উদ্যোগে ব্যবস্থা নিতে পেরেছে, সেই সমস্ত দেশ নিয়ে আমরা আশাবাদী। গোষ্ঠী সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় লকডাউন।’ এরপরই হু-র করোনা সংক্রান্ত প্রতিনিধি প্রশংসা করেছেন ভারতের। বলেছেন, ‘ভারতে খুব সামান্য সংখ্যক আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই লকডাউন করা হয়েছে। এটা ভীষণ দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত। কারণ এতে করে ভারতীয়রা বুঝে গিয়েছে এই প্রবল পরাক্রমশালী শত্রুকে নির্মূল কীভাবে করতে হবে। এতে গোষ্ঠী সংক্রমণ প্রতিহত করাও সম্ভব হবে। পাশাপাশি স্থানীয়ভাবে প্রস্তুতির সময় পাওয়া যাবে।’ নাভারো আরও বলেছেন, ‘জীবন যেভাবে থমকে গিয়েছে, তাতে অনেক বিতর্ক ও সমালোচনা চলতে পারে। হতাশা আসাটা স্বাভাবিক। তবে এটা সরকারের খুব সাহসী সিদ্ধান্ত। দিন আনি দিন খাই দরিদ্ররা সমস্যায় পড়েছেন। এটা তাঁদের বিরাট বড় একটা ত্যাগ। তিন-চার সপ্তাহ অপেক্ষা করার চেয়ে এখনই পদক্ষেপ করাটা ভীষণই সাহসী সিদ্ধান্ত।’ এ ব্যাপারে ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকার চেয়ে ভারতকে এগিয়েই রেখেছেন। নাভারো বলেছেন, ‘এরকম সঙ্কটের মুহূর্তে তুলনা করাটা ঠিক নয়। তবে হ্যাঁ, কিছু দেশের কাছে আরও ইতিবাচক ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশিত ছিল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget