এক্সপ্লোর

রাজ্যে ফেরত নেওয়ার আগে পরিযায়ী শ্রমিকদের করোনা পরীক্ষার শর্ত অমানবিক, সামনা-য় মন্তব্য শিবসেনার

ফেরত নেওয়ার আগে পরিযায়ী শ্রমিকদের পরীক্ষা করে দেখার কথা যে রাজ্যসরকারগুলি বলছে, তাদের কড়া সমালোচনা করেছে শিবসেনা। এই পদক্ষেপকে নিষ্ঠুর ও অমানবিক আখ্যা দিয়েছে মহারাষ্ট্রের শাসক দল। শিবসেনার মুখপাত্র সামনা-র সম্পাদকীয় নিবন্ধে এ প্রসঙ্গে বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ সরকারের কড়া সমালোচনা করা হয়েছে।

  মুম্বই: ফেরত নেওয়ার আগে পরিযায়ী শ্রমিকদের পরীক্ষা করে দেখার কথা যে রাজ্যসরকারগুলি বলছে, তাদের কড়া সমালোচনা করেছে শিবসেনা। এই পদক্ষেপকে নিষ্ঠুর ও অমানবিক আখ্যা দিয়েছে মহারাষ্ট্রের শাসক দল। শিবসেনার মুখপাত্র সামনা-র সম্পাদকীয় নিবন্ধে এ প্রসঙ্গে বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ সরকারের কড়া সমালোচনা করা হয়েছে। সামনা-য় বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার রাজস্থানের কোটা থেকে পড়ুয়াদের কোনও পরীক্ষা ছাড়াই ফিরিয়ে আনা হয়েছে, ‘কারণ তাঁরা ধনী’। আর দরিদ্রদের কাছ থেকে ‘ট্রেনের ভাড়া নেওয়া হচ্ছে’। ঘর ফেরত পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়া মিটিয়ে দিতে দলের রাজ্য শাখাগুলিকে নির্দেশ দেওয়ায় শিবসেনা কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ভূয়সী প্রশংসা করেছে। বলা হয়েছে, সনিয়ার এই নির্দেশ মানবিক কারণেই। সামনা-র সম্পাদকীয়তে বলা হয়েছে, মহারাষ্ট্র ও গুজরাতে পরিযায়ী শ্রমিকদের অধিকাংশ উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের। শিবসেনা বলেছে,’গতকাল পর্যন্ত এই শ্রমিকরা ছিলেন রাজনৈতিক দল ও নেতাদের ভোট ব্যাঙ্ক, যেন মুম্বই ও মহারাষ্ট্র এই পরিযায়ী শ্রমিকদের কঠোর পরিশ্রমে গড়ে উঠেছে। এই সংকটের তাঁরা পালিয়ে যাচ্ছেন এবং তাঁদের রাজনৈতিক পৃষ্ঠপোষকরা মুখ ফিরিয়ে নিয়েছেন’। সামনা-র নিবন্ধে অভিযোগ করা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে উত্তরপ্রদেশের সরকার ডিগবাজি খেয়েছে এবং তাঁদের জন্য করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার মতো কঠিন শর্ত রাখা হচ্ছে। সামনা-য় বলা হয়েছে, এ ধরনের শর্ত খুবই ‘নিষ্ঠুর ও অমানবিক’। উত্তরপ্রদেশ সরকার এক্ষেত্রে ‘ধনী ও দরিদ্রদের প্রতি বৈষম্যমূলক ব্যবহার’ করছে বলেও শিবসেনা অভিযোগ করেছে। মরাঠি ওই সংবাদপত্রের সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘কোনও পরীক্ষা ছাড়াই পড়ুয়াদের ফিরিয়ে আনতে কয়েকশ বাস পাঠানো হয়েছিল। কারণ, তারা ধনী। দরিদ্রদের জন্য ট্রেনের ভাড়াও নেওয়া হচ্ছে’। শিবসেনা বলেছে, মহরাষ্ট্রের বিভিন্ন স্থানে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। মহারাষ্ট্র সরকার তাদের ভালোভাবে দেখভাল করেছে। কিন্তু এখন তাঁরা নিজেদের রাজ্যে ফিরতে চাইছেন। কিন্তু তাঁদের রাজ্য তাঁদের ফেরাতে নারাজ। সামনা-য় বলা হয়েছে, ‘পরিযায়ী শ্রমিকরা কুকুর-বেড়াল নন। কিন্তু তাঁদের রাজ্যগুলি মানবিকতার পরিচয় দিচ্ছে না’। শিবসেনা বলেছে, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি সঙ্গত কারণেই বলেছেন, ‘পরিযায়ী শ্রমিকরা মহারাষ্ট্র থেকে চলে যেতে পারেন। কিন্তু নিজেদের রাজ্যে ফিরে খাবেন কী’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget