এক্সপ্লোর

এবার করোনা আক্রান্ত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন

এবার করোনা আক্রান্ত মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী অশোক চবন। জানা গেছে, মুম্বই থেকে মন্ত্রীর মারাঠাওয়াড়ায় নিজের জেলায় নিয়মিত যাতায়াত করতেন। কয়েকদিন আগে তাঁর ভাইরাস সংক্রমণ হয়।

নয়াদিল্লি: এবার করোনা আক্রান্ত মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন। জানা গেছে, মুম্বই থেকে মন্ত্রীর মারাঠাওয়াড়ায় নিজের জেলায় নিয়মিত যাতায়াত করতেন। কয়েকদিন আগে তাঁর ভাইরাস সংক্রমণ হয়। তিনি উপসর্গহীন বলেও জানা গেছে। নান্দেদের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বিগত কয়েকদিন ধরেই তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। এর আগে এনসিপি নেতা তথা আবাসনমন্ত্রী জীতেন্দ্র আওহাদেরও করোটা টেস্ট পজিটিভ হয়েছিল। কয়েক সপ্তাহ হাসপাতালে থাকার পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তাঁর ঘনিষ্ঠ সহযোগীর টেস্ট পজিটিভ হওয়ার পর মন্ত্রী সেল্ফ-কোয়ারেন্টিনে চলে গিয়েছিলেন। মহারাষ্ট্রের প্রথম মন্ত্রী হিসেবে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। দেশে কার্যত করোনাভাইরাসের ভরকেন্দ্র হয়ে উঠেছে মহারাষ্ট্র। দেশের মধ্যে এ রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। রাজ্যে এখন আক্রান্তের সংখ্যা ৫০২৩১। মৃত্যু হয়েছে ১৬৩৫ জনের। গত রবিবার একদিনে সবচেয়ে বেশি ৩,০৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৮৮৪৫। আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত এখন সারা বিশ্বে দশম স্থানে। গত ২৪ ঘন্টাতেই নতুন করে ছয় হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ১৫৪। সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪০২১। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলেছে, সেরে ওঠার হার বেশিই রয়েছে। এখনও পর্যন্ত ৫৭,৭২০ জন সংক্রমণ-মুক্ত হয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget