এক্সপ্লোর

বিতর্কে কেজরি সরকার, প্রধানমন্ত্রীকে দায়ী করল আম আদমি পার্টি

নয়াদিল্লি: রাষ্ট্রপতি তো সিদ্ধান্ত নিয়েছেন নামমাত্র, আসলে পিছনে কলকাঠি নেড়েছে মোদী সরকার। এএপি সরকার যেভাবে দিল্লিতে মানুষের সেবা করছে, তা তারাসহ্য করতে পারছে না। এভাবেই সংসদীয় সচিব বিল বিতর্কে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তাদের দাবি, রাষ্ট্রপতি ওই বিল প্রত্যাখ্যান করলেও আসলে তা রাজনৈতিক সিদ্ধান্ত। সংসদীয় সচিব পদে কাজ করা বিধায়করা গাড়ি, বাংলো, মাইনে কিচ্ছু পান না, সবাই কাজ করেন বিনা মূল্যে। এএপিকে অসুবিধেয় ফেলতে মোদী সরকার তাঁদের বিরুদ্ধে লাভজনক পদ বিতর্কে ফাঁসিয়ে দিয়েছে। উল্টোদিকে বিজেপির অভিযোগ, আইন ভেঙে বিধায়কদের সুবিধে পাইয়ে দিয়ে সাধারণ মানুষের টাকা নয়ছয় করার চেষ্টা করছিল কেজরিওয়াল সরকার, যা রাষ্ট্রপতি নাকচ করে দিয়েছেন। মানে মানে কেজরিওয়ালের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছে তারা। গত বছর দিল্লির ছ’জন মন্ত্রীর জন্য ২১জন বিধায়ককে সংসদীয় সচিব পদে নিয়োগ করে আম আদমি পার্টি সরকার। কিন্তু আইন অনুযায়ী, অন্য মন্ত্রীরা নন, শুধু মুখ্যমন্ত্রী একজন সংসদীয় সচিব পেতে পারেন। বিধায়ক হিসেবে তো বটেই, সংসদীয় সচিব হিসেবেও ওই ২১ বিধায়ক বেতন, গাড়ি ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধে পেতে চলায় তা অফিস অফ প্রফিটের আওতায় চলে আসে, অর্থাৎ তাঁরা বেআইনিভাবে দুটি লাভজনক পদ ধরে রেখেছেন। তাই ওই বিধায়ক তথা সচিবদের আইনের ঝক্কি থেকে অব্যাহতি দিতে দিল্লি সরকার সংসদীয় সচিব বিলে সংশোধনী আনে, যাতে সংশ্লিষ্ট বিধায়কদের বিধায়ক পদ খারিজ হওয়া থেকে বাঁচানো যায়। কিন্তু রাষ্ট্রপতি সেই বিল ফেরত পাঠানোয় ওই সচিবদের বিধায়কপদ বাঁচানো কার্যত অসম্ভব হয়ে গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget