এক্সপ্লোর

অশ্লীল মন্তব্য সহ বোনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোয় মামলা, রাগে তরুণকে চলন্ত বাসে কুপিয়ে খুন অভিযুক্তর

পুনে: মহারাষ্ট্রের পুনে জেলার খেড় তহশিলের দাওয়াদি গ্রামে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। চলন্ত বাসে ১৮ বছরের এক তরুণকে কুপিয়ে খুন করল এক দুষ্কৃতী। ঘটনার আকস্মিকতায় ও নৃশংসকতার স্তম্ভিত হয়ে পড়েন বাসের অন্যান্য যাত্রীরা। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। গত মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নিহত তরুণের বোনের ছবি ও ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল। সম্প্রতি মেয়েটির পরিবার অভিযুক্তের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করেছিল। অভিযুক্ত আবার ওই পরিবারের আত্মীয়। সে অশ্লীল বিষয়বস্তু সহ মেয়েটির ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এই কারণে রেগে গিয়ে প্রতিশোধ নিতে চেয়েছিল। গত মঙ্গলবার সকালে মৃত তরুণ দাওয়াদি বাস স্ট্যান্ড থেকে বাসে ওঠেন। অভিযুক্ত আগে থেকেই বাসে উঠে বসেছিল। বাস চলতে শুরু করতেই অভিযুক্ত পিছন থেকে উঠে এসে ওই তরুণের ওপর ধারালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বাসের অন্যান্য যাত্রীরা হতচকিত হয়ে যান। তাঁরা চিত্কার-চেঁচামেচি শুরু করেন। চালক বাস থামিয়ে দেন। বাস থামার সঙ্গে সঙ্গে অভিযুক্ত নেমে পালিয়ে চম্পট দেয়। পুলিশ এই ঘটনায় মামলা রুজু করেছে এবং অভিযুক্তের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।

সেরা শিরোনাম

Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর

ভিডিও

Sange Suman পর্ব ১(২৯.০৬.২৬): উস্কানিমূলক বক্তৃতার জেরে বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের
Sange Suman পর্ব ২(২৯.০৬.২৬): গুন্ডাদমন বিল এনে বিধানসভায় তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Firhad Hakim | গ্রেফতারির ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget