এক্সপ্লোর

‘লাভ জিহাদ’! মালদহের বাসিন্দাকে রাজস্থানে পিটিয়ে, পুড়িয়ে হত্যা করে ভিডিও প্রকাশ, গ্রেফতার অভিযুক্ত

রাজসামন্ড ও মালদা:  গাঁইতি দিয়ে এলোপাথারি কোপ। বারবার প্রাণভিক্ষার আর্জি। তাতেও থামল না খুনি! নেমে এল উপর্যুপুরী আঘাত! দেহ যখন আর নড়ছে না, তখনও চপারের পরপর কোপ! এখানেই শেষ নয়। দেহের উপর ছড়িয়ে দেওয়া হল কেরোসিন! এরপর ছুড়ে দেওয়া হল দেশলাই কাঠি! আগাগোড়া ক্যামেরাবন্দি করা হল গোটা ঘটনা! সেই ছবি ছড়িয়ে দেওয়া হল ইন্টারনেটে! বিজেপি শাসিত রাজস্থানে ফের নারকীয় হত্যাকাণ্ড। রাজসমন্দ জেলায় পশ্চিমবঙ্গের বাসিন্দাকে কুপিয়ে খুন। দেহ জ্বালানোর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। শিউরে ওঠার মতো এই ঘটনায় তোলপাড় দেশ। নারকীয় হত্যাকাণ্ডের পর খুনি ক্যামেরার সামনে এসে যা বলল, তাতে শুনে যে কেউ শিউরে উঠবেন। কুপিয়ে খুনের পর এসে বলছে, জেহাদিদের কোনও জায়গা নেই। যে এরকম করবে তাদের এই পরিণতিই হবে। যাঁকে এভাবে নৃশংসভাবে কুপিয়ে, পুড়িয়ে মারা হল, তিনি একজন বঙ্গ সন্তান। মালদার কালিয়াচক থানা এলাকার সৈয়দপুরের বাসিন্দা। নাম- আফরাজুল খান। কর্মসূত্রে সম্প্রতি মালদা থেকে রাজসমন্দে যান এই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, বুধবার কাজ দেওয়ার নাম করে আফরাজুলকে একটি নির্জন জায়গায় নিয়ে যান শম্ভুলাল রেগর নামে এক ব্যক্তি। আফরাজুলকে বাইক থেকে নামানোর পরেই শুরু হয় হত্যালীলা! পুলিশ বলেছে, শম্ভুলাল রেগার কাজ দেওয়ার লোভ দেখিয়ে তাঁকে ডেকে আনে, তারপর প্রথমে কুঠার দিয়ে ও পরে পুড়িয়ে নৃশংসভাবে খুন করে। এক বন্ধুকে দিয়ে ঘটনার ভিডিও-ও করায় সে। ভিডিওয় দেখা যাচ্ছে, আফরাজুল বারবার প্রাণভিক্ষা চাইছে অভিযুক্তের কাছে। কিন্তু শম্ভুলাল কোনও কথায় কান না দিয়ে উপর্যুপরি আঘাত করছে তাকে। ঘটনাস্থল থেকে আফরাজুলের অর্ধদগ্ধ দেহ উদ্ধার করেছে  পুলিশ, পাওয়া গিয়েছে একটি কুঠার ও বাইক। খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে মামলা রুজু হয়েছে। হত্যাকাণ্ডের এই ছবি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বিজেপি শাসিত রাজস্থান সরকার। গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে। রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া এ ব্যাপারে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বলেছেন, এই খুনে সাম্প্রদায়িক কারণ আছে কিনা খতিয়ে দেখতে। পুলিশ সূত্রে খবর, শম্ভুলালের বোনের সঙ্গে আফরাজুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল! এই হত্যাকাণ্ডের সঙ্গে ওই ঘটনার কোনও যোগ রয়েছে কি না তা তদন্ত করে দেখছ পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, রাজস্থানে বাংলার শ্রমিককে নৃশংসভাবে হত্যার নিন্দা করছি। কী করে মানুষ এমন অমানবিক হয়? দুঃখজনক ঘটনা। ঘটনার নিন্দায় সরব তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিজেপি শাসিত রাজ্যে অনেক কিছুই হয়। পোশাক, খাদ্যে হস্তক্ষেপ করতই, এবার প্রেমেও। নিহত আফরাজুলের পরিবারের দাবি, বুধবার দুপুরে সোশাল মিডিয়ার মাধ্যমে তাঁরা খুনের খবর জানতে পারেন। তাঁদের দাবি, এখনও সেখানকার পুলিশ কিছু জানায়নি। দোষীর কঠোর শাস্তি চাই। বিজেপি শাসিত রাজস্থানে প্রকাশ্যে সংখ্যালঘু খুন এই প্রথম নয়! গরু পাচারের অভিযোগে এই রাজস্থানেই রাস্তার উপর পিটিয়ে খুন করা হয়েছিল পেহলু খানকে। সেক্ষেত্রেও মোবাইল ফোনে ছবি তুলে প্রচার করা হয়েছিল। নভেম্বর মাসে বসুন্ধরা রাজের এই রাজস্থানেই উমর নামে এক যুবককে গরু পাচারের অভিযোগে খুন করে রেললাইনে ফেলে দেওয়া হয়! সেক্ষেত্রেও বহু মানুষের সামনে এই কাণ্ড ঘটানো হয়।

দেখুন ভিডিও

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget