এক্সপ্লোর
তেলঙ্গানায় বুথের ভিতরে সেলফি, আটক ভোটার

ফাইল ছবি
হায়দরাবাদ: ভোটের বুথে সেলফি তুলে ধরা পড়লেন এক ভোটার। রাজেন্দ্রনগরের একটি বুথে এক ভোটদাতা ভোট দেওয়ার ছবির সেলফি তুললে আটক করা হয় তাঁকে। বুথকর্মীদের অভিযোগের ভিত্তিতে শিব শঙ্কর নামে ওই ভোটদাতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ডেপুটি পুলিশ কমিশনার (সামশাবাদ জোন) এন প্রকাশ রেড্ডি সংবাদ সংস্থাকে বলেন, ভোটের বুথের ভিতর মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ। ওই ব্যক্তি বুথের ভিতর সেলফি তুলেছেন, তাঁকে পুলিশ হেফাজতে নিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় (সংশ্লিষ্ট সরকারি অফিসারের জারি করা নির্দেশ অমান্য করা) মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে। এদিন রাজস্থানের বহু বুথেও ভোট দিয়ে বেরিয়ে কালিমাখা আঙুলের ছবি তুলে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করা লোকজন।
Before You Go
CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















