এক্সপ্লোর

বিহারে অনেকেই মোদীর গলা, হাত কাটতে তৈরি, বিস্ফোরক মন্তব্য করে ক্ষমা চাইলেন রাবড়ি দেবী

পটনা: বিহারের বহু মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলা ও হাত কাটার জন্য তৈরি। বিহারের বিজেপি সভাপতি নিত্যানন্দ রাইয়ের মন্তব্যের পাল্টা হিসেবে এমনই বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। নিত্যানন্দ বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর দিকে যে আঙুল ও হাত উঠবে, সেগুলি ভেঙে বা কেটে দেওয়া উচিত।’ তার জবাবে রাবড়ি বলেছেন, ‘ওরা বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলে, সেই আঙুল কেটে ফেলা হবে। সেটা করলে দেশের কেউ চুপ করে থাকবে না। বিহারের মানুষ কি কিছু বলবেন না? এখানে অনেকেই আছেন, যাঁরা প্রধানমন্ত্রী মোদীর গলা ও হাত কাটার জন্য তৈরি। এর জন্য বিহারের মানুষ একসঙ্গে জেলে যাবেন।’ এই বিতর্কিত মন্তব্য করার জন্য অবশ্য পরে ক্ষমা চেয়ে নিয়েছেন রাবড়ি। তাঁর দাবি, হিন্দিতে চলতি একটা অভিব্যক্তি ব্যবহার করেছেন। এর জন্য যদি কারও ভাবাবেগে আঘাত লাগে, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাবড়ি আরও বলেছেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে আমাকে দমমানো যাবে না। ইডি, সিবিআই বা আয়কর বিভাগ যেই হোক না কেন, আমি ওদের চরিত্র ভালভাবেই জানি। ওরা যত খুশি নোটিস পাঠাক। আমি ভয় পাব না। ওদের যদি আমাকে জেরা করার এত ইচ্ছা থাকে, তাহলে ওরা পটনায় এসে জেরা করুক। আমরা কি অন্যায় করেছি? কেন্দ্র ও রাজ্য সরকারের জবাব দেওয়া উচিত।’

সেরা শিরোনাম

Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?

ভিডিও

Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget