এক্সপ্লোর

দিনভর অশান্তির পর মুম্বইয়ে নির্ধারিত সময়ের আগেই প্রত্যাহার করা হল মরাঠা-সংক্ষণের দাবিতে বনধ

মুম্বই: মরাঠাদের জন্য সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা সারাদিনের বনধে বিভিন্ন জায়গায় ছড়াল হিংসা-অশান্তি। মুম্বই, ঠানেতে একাধিক বাসে ভাঙচুর ও আগুন ধরানো হয়। ট্রেনেও পাথর ছোঁড়া হয়। পুলিশ সুপার সহ তিন পুলিশকর্মী আহত হন। মুম্বই-পুণে ও মুম্বই-গোয়া সড়ক অবরোধ করা হয়। এরই মধ্যে বিষ খেয়ে আরও এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। শেষপর্যন্ত নির্ধারিত সময়ের আগেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে বনধ। সোমবার থেকেই মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় মরাঠা-সংরক্ষণের দাবিতে বিক্ষোভ চলছে। আজ মুম্বইয়ে বনধের ডাক দেওয়া হয়। সকাল থেকে বিভিন্ন জায়গায় শুরু হয় হিংসাত্মক বিক্ষোভ। ট্রেন অবরোধও করা হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ফাটায়। শেষপর্যন্ত বিকেল তিনটে নাগাদ বনধ প্রত্যাহার করে নেওয়া হয়। মরাঠা সংগঠনের নেতা বীরেন্দ্র পওয়ার বলেছেন, ‘আমরা শুধু প্রমাণ করতে চেয়েছিলাম, ঐক্যবদ্ধ আছি। সেটা প্রমাণ করে দিয়েছি। আমরা কখনও চাইছি প্রতিবাদ হিংসাত্মক হয়ে উঠুক। তাই আজকের মতো মুম্বইয়ে বনধ প্রত্যাহার করে নিচ্ছি। আমাদের সন্দেহ, রাজনৈতিক উদ্দেশ্যে কয়েকজন হিংসাত্মক কার্যকলাপ চালিয়েছে। না হলে আগের মতোই শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়ার কথা ছিল। কিন্তু মুম্বইয়ের বাইরে থেকে হিংসার খবর আসায় আমরা বনধ প্রত্যাহার করে নিলাম।’ মরাঠা মোর্চার অপর এক নেতা জানিয়েছেন, ৯ অগাস্ট ফের বনধ ডাকা হতে পারে। তবে সব সদস্যর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget