এক্সপ্লোর

নোট বাতিলের পর ভুয়ো কোম্পানিগুলির কালো টাকা সাদা করা নিয়ে ব্যাঙ্ক থেকে তথ্য এল সরকারে হাতে

নয়াদিল্লি:  নোট বাতিলের পর ভুয়ো কোম্পানির মাধ্যেমে কালো টাকা সাদা করার নিয়ে তথ্য এল সরকারের হাতে। সরকার জানিয়েছে, প্রায় ৫,৮০০ টি ভুয়ো কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে  যেখানে নোট বাতিলের আগে প্রায় কোনও টাকাই ছিল না, সেখানে নোট বাতিলের পর জমা পড়েছে ৪,৫৭৪ কোটি টাকা। এরপর ওই অ্যাকাউন্টগুলি থেকে ৪,৫৫২ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এ ব্যাপারে ১৩ টি ব্যাঙ্কের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। চলতি বছরেই ২,০৯,০৩২ টি সন্দেহজনক কোম্পানিকে রেজিস্ট্রার অফ কোম্পানিজ থেকে ‘ছেঁটে ফেলা’ হয়েছে। ওই কোম্পানিগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেন এবং নোট বাতিল পরবর্তী লেনদেন সম্পর্কে ওই তথ্য সরকারকে দিয়েছে ১৩ টি ব্যাঙ্ক। গত মাসে সরকার ‘ছেঁটে ফেলা’ ২ লক্ষর বেশি কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কাজকর্মে নিয়ন্ত্রণ জারি করেছিল। ব্যাঙ্কগুলির কাছ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তাকে কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য বলে দাবি করা হয়েছে সরকারি বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ছেঁটে ফেলা’ কোম্পানির মধ্যে প্রথম দফায় ৫,৮০০ কোম্পানি সম্পর্কে তথ্য এসেছে। এই কোম্পানিগুলির ১৩,১৪০ টি অ্যাকাউন্ট রয়েছে। কয়েকটি কোম্পানির নামে ১০০-র বেশি অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গিয়েছে। এর মধ্যে একটি কোম্পানির সবচেয়ে বেশি ২,১৩৪ টি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও কোনও কোনও কোম্পানির ৯০০ এবং ৩০০ টি অ্যাকাউন্টেরও হদিশ মিলিছে। নোট বাতিলের আগে  গত বছরের ৮ নভেম্বর ওই কোম্পানিগুলির অ্যাকাউন্টে ছিল মাত্র ২২.০৫ কোটি টাকা। কিন্তু ৯ নভেম্বরের পর থেকে তাদের ‘ছেঁটে ফেলা’ পর্যন্ত  ওই অ্যাকাউন্টগুলিতে সবমিলিয়ে ৪,৫৭৩.৮৭ কোটি টাকা জমা পড়ে। পরে অধিকাংশ টাকাই তুলে নেওয়া হয়।

সেরা শিরোনাম

Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget