এক্সপ্লোর

জ্বলছে মথুরা, নিজের সিনেমার শ্যুটের ছবি পোস্ট করে বিতর্কে সাংসদ হেমা মালিনী

নয়াদিল্লি:  উচ্ছেদ অভিযান ঘিরে জ্বলছে মথুরা। মৃত্যু হয়েছে পুলিশের দুই পদস্থ আধিকারিক সহ ২৪ জনের। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী এই হিংসা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়ার বদলে, টুইটে নিজের সিনেমার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। সূত্রের খবর, বিষয়টি প্রকাশ্যে আসতেই হেমা মালিনীকে ফোন করে ভর্ত্সনা করেন বিজেপির এক শীর্ষ নেতা। এরপরই টুইটার থেকে তড়িঘড়ি পোস্টগুলি সরিয়ে নেন হেমা। HEMA-MALINI-compressed-580x395 প্রসঙ্গত, মথুরার ঘটনার কড়া নিন্দা করে যখন উত্তরপ্রদেশের অখিলেশ যাদব সরকারকে আক্রমণ করতে ব্যস্ত কেন্দ্রের বিজেপি সরকার, তখনই হেমার এই ছবি পোস্ট। অভিনেত্রী তাঁর আসন্ন ছবির শ্যুটিংস্থল মাড আইল্যান্ড থেকে একাধিক ছবি টুইটারে পোস্ট করেন। এছাড়াও সেখানে অভিনেত্রীর এক নৌকা বিহারের ছবিও প্রকাশ্যে আসে। সারা দেশ যখন মথুরার ঘটনার তীব্র নিন্দা করছেন, তখন হেমা মাড আইল্যান্ড যাওয়াটা এখন কতটা আরামের হয়েছে সেবিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর ছবি 'এক থি রানি' নিয়ে বিভিন্ন কথা বলেছেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন হেমা। ছবির শীঘ্র মুক্তি নিয়েও বিশেষ আশাবাদী তিনি। এরপরই বিজেপি-র শীর্ষ নেতৃত্বের থেকে একাধিক ফোন আসে অভিনেত্রীর কাছে। তিনি বুঝতে পারেন, তিনি বড় একটা ভুল করে ফেলেছেন। তারপরই তিনি তাঁর ছবি সংক্রান্ত টুইটগুলো সরিয়ে নেন, এবং মথুরার ঘটনায় দুঃখপ্রকাশ করে একাধিক টুইট করেন।   এরপর তিনি মথুরার ঘটনায় সিবিআই তদন্তেরও আর্জি তোলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় উত্তরপ্রদেশের মথুরা। পুলিশ-জবরদখলকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। পুলিশ সুপার ও এক পুলিশ আধিকারিক-সহ ২৪ জনের মৃত্যু হয়। গ্রেফতার তিনশোরও বেশি। ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের রিপোর্ট তলব করেছে কেন্দ্র। এই সংক্রান্ত আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে মথুরা সংঘর্ষে মৃত বেড়ে অন্তত ২৪, আহত ৪০-এর বেশি  

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget