এক্সপ্লোর

উত্তরপ্রদেশে নয়, রাজস্থানের মৃত শিশুদের মায়েদের সঙ্গে দেখা করুন প্রিয়ঙ্কা, কটাক্ষ মায়াবতীর

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীকে নিশানা করলেন বিএসপি সভানেত্রী মায়াবতী। তিনি বলেছেন, উত্তরপ্রদেশ নয় রাজস্থানে গিয়ে মৃত শিশুদের পরিজনদের সঙ্গে দেখা করা উচিত প্রিয়ঙ্কার। মায়াবতীর ট্যুইট, কংগ্রেস সাধারণ সম্পাদক রাজস্থানের কোটায় গিয়ে মৃত শিশুদের মায়েদের সঙ্গে দেখা করেন না।

লখনউ: কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীকে নিশানা করলেন বিএসপি সভানেত্রী মায়াবতী। তিনি বলেছেন, উত্তরপ্রদেশ নয়,রাজস্থানে গিয়ে মৃত শিশুদের পরিজনদের সঙ্গে দেখা করা উচিত প্রিয়ঙ্কার। মায়াবতীর ট্যুইট, কংগ্রেস সাধারণ সম্পাদক রাজস্থানের কোটায় গিয়ে মৃত শিশুদের মায়েদের সঙ্গে দেখা করেন না। কিন্তু যে কোনও বিষয়েই উত্তর প্রদেশের নির্যাতিতদের পরিবারের লোকজনদের দেখা করেন। এটা কেবলই তাঁর রাজনৈতিক স্বার্থ তথা নাটক বলেই গন্য করা হবে। রাজ্যের জনতাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। মায়াবতী বলেছেন, কংগ্রেস শাসিত রাজস্থানের কোটা জেলার হাসপাতালে সম্প্রতি প্রায় ১০০ শিশুর মৃত্যু হয়েছে। মায়েদের এই কোল খালি হওয়ার ঘটনা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গলহৌত তথা তাঁর সরকার এই ঘটনা নিয়ে এখনও উদাসীন, অংসবেদন তথা দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে, যা খুবই নিন্দনীয়। অন্য একটি ট্যুইটে মায়াবতী বলেছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও বিশেষ করে মহাসচিব এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। উত্তরপ্রদেশের মতোই তিনি সেখানকার দরিদ্র সন্তানহারা মায়েদের সঙ্গে দেখা করলে ভালো হত। কারণ, তাঁদের দলের সরকারেরই অবহেলার কারণে ওই মায়েদের কোল খালি হয়েছে। উল্লেখ্য, কোটা হাসপাতালে গত দুই দিনে আট সদ্যোজাতর মৃত্যু হয়েছে। ৩০ ও ৩১ ডিসেম্বর ৮ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের। হাসপাতালে একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে এবং পরিস্থিতি ভয়াবহ হয়েছে। শুধুমাত্র ডিসেম্বরেই ১০০ শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ৭৭ জন। এই ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে সরকার ও হাসপাতাল প্রশাসন। গত সাতদিনেই ২২ জন শিশুর মৃত্যু হয়েছে। কোটার যে হাসপাতালে এই ঘটনা ঘটেছে, সেখানে আইসিইউ-তে ২৮ নেবুলাইজারের মধ্যে ২২ টিই খারাপ। সদ্যোজাতদের যে এনআইসিইউ-তে রাখা হয়, সেখানকার ১৫ টির মধ্যে সাতটি ওয়ার্মারই খারাপ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন

ভিডিও

Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
PC Chandra Group | রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
Subhasish Mukhopadhyay: দেব আলাদা, কিন্তু টলিউড থেকে যাঁরা রাজনীতিতে যাচ্ছেন, তাঁরা ক'টা গ্রাম দেখেছেন? সোজাসাপ্টা শুভাশিস
GhantaKhanek Sange Suman(১৯.০৩.২৬)পর্ব ২ :
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
SBI Income Tax Update: স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Embed widget