এক্সপ্লোর

জিএসটি: করের আওতা থেকে বাদ দুধ, খাদ্যশস্য, ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: পণ্য পরিষেবা করের (জিএসটি) আওতা থেকে ছাড় দেওয়া হল দুধ, শস্যদানাকে। ঘোষণা কেন্দ্রের।

কেন্দ্রীয় সূত্রের খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে বসেছিল জিএসটি বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন সব রাজ্যের প্রতিনিধিরা। দুদিনের বৈঠকের প্রথম দিনে মোট ৭টি নিয়মে শিলমোহর পড়ে। বাকি ২টি নিয়ম খতিয়ে দেখছে আইনি কমিটি।

সূত্রে জানা গিয়েছে, ৮০-৯০ শতাংশ পণ্যকে বিভিন্ন কর-ক্যাটেগরিতে শ্রেণিভুক্তিকরণের কাজ শেষ এদিনই শেষ হয়ে গিয়েছে। রাজস্ব সচিব জানান, ১,২১১ টি পণ্যের মধ্যে ৬টি বাদ দিয়ে সবকটিকেই বিভিন্ন কর-শ্রেণিতে ফেলা হয়েছে।

প্রসঙ্গত, জিএসটি-তে মোট চারস্তরীয় কর-শ্রেণির ব্যবস্থা রাখা হয়েছে। সেগুলি হল—৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ। যে জিনিসগুলির ব্যবহার আমজনতা বা নিম্ন ও মধ্যবিত্তরা ব্যবহার করে থাকে, সেগুলি কম হারের শ্রেণিতে রাখা হয়েছে। অন্যদিকে, বিলাস-সামগ্রীকে সর্বোচ্চ কর-স্তরে রাখা হয়েছে।

এদিন রাজস্ব সচিব জানান, খাদ্যশস্য ও দুধকে এই কর-ব্যবস্থা থেকে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ, খাদ্যশস্য ও দুধের ক্ষেত্রে জিএসটি লাগু হবে না। ফলে, আগামীদিনে এই দুটিরই দাম কমবে।  দুধের মতো দইও কর-আওতার থেকে মুক্ত হবে। তবে, দুগ্ধজাত মিষ্টির ক্ষেত্রে ৫ শতাংশ কর চাপানো হবে।

বর্তমানে খাদ্যশস্যের ওপর ৫ শতাংশ কর চাপানো হয়। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, চাল ও গম সমেত শস্যদানা কর আওতার বাইরে থাকবে। তবে, প্যাকেটজাত শস্যদানার ক্ষেত্রে পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি এ-ও জানান, কয়লাকে ৫ শতাংশের স্তরে রাখা হয়েছে। কয়লার ওপর এতদিন ১১.৬৯ শতাংশ কর চাপানো হত। তিনি আশা করেন, এর ফলে, কয়লার দাম অনেকটাই কমবে।

পাশাপাশি, চিনি, চা, কফি ও ভোজ্য তেলের ক্ষেত্রেও করের হার হবে ৫ শতাংশ। অন্যদিকে, চুলের তেল, সাবান, মাজনের ক্ষেত্রে ১৮ শতাংশ কর ধার্য করা হবে। বর্তমানে এই দ্রব্যের ওপর ২২-২৪ শতাংশ কর চাপে। এছাড়া, জীবনদায়ী ওষুধকে ৫ শতাংশে রাখা হবে।

জানা গিয়েছে, মোট পণ্যসামগ্রীর ৭ শতাংশ কর আওতা থেকে মুক্ত হবে। ১৪ শতাংশ সামগ্রীর ওপর ৫ শতাংশ কর চাপানো হবে। ১৭ শতাংশ পণ্য ১২ শতাংশ কর-শ্রেণিভুক্ত হবে,  ৪৩ শতাংশ সামগ্রী ১৮ শতাংশ কর-শ্রেণিভুক্ত হবে এবং ১৯ শতাংশ থাকবে ২৮ শতাংশে।

ঠান্ডা পানীয়, গাড়ি সব ২৮ শতাংশ কর-শ্রেণিতে থাকবে। এর পাশাপাশি, ছোট গাড়ির ওপর অতিরিক্ত ১ শতাংশ, মাঝারি গাড়ির ওপর ৩ শতাংশ ও লাক্সারি গাড়ির ওপর ১৫ শতাংশ সেস লাগু হবে।

এছাড়া, শীর্ষ কর-শ্রেণিতে থাকবে এয়ার কন্ডিশনার, রেফরিজারেটর।

জেটলি আশা প্রকাশ করেন, এর ফলে মুদ্রাস্ফীতি হবে না। কারণ, অধিকাংশ দ্রব্যের দাম কমবে। তিনি জানান, বাকি জিনিসগুলির কর নির্ধারণও আগামীকালের মধ্যে সম্পন্ন হবে। এছাড়া, সোনা ও বিড়ির ক্ষেত্রেও সিদ্ধান্তগ্রহণ করা হবে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget