এক্সপ্লোর

এএন-৩২: এখনও হদিস নেই নিখোঁজ বিমানের, পর্রীকরের বিবৃতি দাবি বিরোধীদের

চেন্নাই ও নয়াদিল্লি: ঘটনার পর চারদিন পার হতে চলল। এখনও কোনও হদিস নেই বায়ুয়েনার নিখোঁজ এএন-৩২ বিমানের। এমনটাই জানাল বায়ুসেনা ও উপকূলরক্ষী বাহিনী। এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতি দাবি করেছে কংগ্রেস। সোমবার, বায়ুসেনা প্রধান অরূপ রাহা জানান, এখনও পর্যন্ত বিমানের খোঁজ মেলেনি। এর জন্য তিনি দুঃখপ্রকাশও করেন। পাশাপাশি, উপকূলরক্ষী বাহিনীর তরফেও জানানো হয়, এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে কোনও দেহ বা ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। নিখোঁজ বিমানের তল্লাশিতে একটি সাবমেরিন সহ নৌসেনা ও কোস্টগার্ডের মোট ১৩টি জাহাজ এবং ৪টি বিমান নিরন্তর চক্কর কাটছে বলে জানিয়েছেন বাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ডার রঞ্জন বারগোত্রা। তিনি জানান, যে অঞ্চল থেকে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, গত চারদিনে তাকে ঘিরে সমুদ্রের প্রতিটি দিকে খোঁজ চালানো হচ্ছে। নৌ ও উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি, তল্লাশি অভিযানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অসেন টেকনোলজি (এনআইওটি) এবং ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন সার্ভিসেস (এনসিওআইএস)-এর সাহায্য নেওয়া হচ্ছে। বিমানে একটি এমার্জেন্সি লোকেটর ট্রান্সমিটর (ইএলটি) থাকা সত্ত্বেও, তা ঠিকমতো কাজ করেনি। ফলত, তল্লাশিকার্য চালাতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারী দলের। এদিন এই বিষয়টি স্বীকার করে নিয়ে বারগোত্রা বলেন, এই সমস্যার কথা বিমান নির্মাণকারী সংস্থাকে জানানো হবে। এদিকে, নিখোঁজ বিমানের সম্বন্ধে সংসদে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের বিবৃতির দাবি করেছে বিরোধীরা। এদিন লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, এটা গুরুত্বপূর্ণ ঘটনা। গোটা দেশ দেখছে। প্রতিরক্ষামন্ত্রীর উচিত ছিল এই নিয়ে সংসদে বক্তব্য পেশ করা, কারণ নিখোঁজদের পরিবার উদ্বেগে রয়েছে। জবাবে, সংসদ-বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানান, সরকার, প্রতিরক্ষামন্ত্রক এবং বায়ুসেনা বিমানটিকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আশ্বাস দেন, বিরোধীদের এই বার্তা তিনি প্রতিরক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। প্রসঙ্গত, গত শুক্রবার চেন্নাইয়ের তাম্বারাম বিমানঘাঁটি থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় বায়ুসেনার এএন-৩২ মালবাহী বিমান। বায়ুসেনার তরফে জানানো হয়, ওইদিন সকাল সাড়ে ৮টা নাগাদ চেন্নাই থেকে ওড়ে বিমানটি। কিন্তু ১৬ মিনিটের মাথায় বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে  ২৯ জন ছিলেন।  

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget