এক্সপ্লোর

বাটলা হাউস থেকে পালানো জঙ্গিরা যোগ দিয়েছে ইসলামিক স্টেটে, সামনে এল ভিডিও

নয়াদিল্লি: রাজ্যের পর রাজ্যে ভোটে নাজেহাল হওয়া কংগ্রেসকে এবার নতুন করে অস্বস্তিতে ফেলল আইএসের প্রকাশ করা একটি ভিডিও। ২২ মিনিটের ওই ভিডিওয় মহম্মদ সাজিদ ওরফে বড়া সাজিদ বলে এক জঙ্গিকে দেখানো হয়েছে। ভিডিওয় সে বলেছে, ২০০৮-এ দিল্লির বাটলা হাউস এনকাউন্টারের সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পালায় সে। পরে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেয়। ওই ভিডিওয় আইএম জঙ্গি সাজিদকে ছাড়াও দেখানো হয়েছে আবু রশিদ, রেহমান ও ফাহাদ তনভির শেখকে। এরা সকলেই ভারত থেকে পালিয়ে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়া জঙ্গি। ফলে আইএসে ভারতীয় যোগের অভিযোগ এবার পাকাপাকিভাবে প্রমাণিত হল বলে গোয়েন্দারা মনে করছেন। যদিও এনআইএ এই ফুটেজের সত্যতা খতিয়ে দেখছে। ইউপিএ আমলে ঘটে বাটলা হাউস এনকাউন্টার। ওই ঘটনায় খতম হয় ২ জঙ্গি, গুলির লড়াইতে মারা যান দিল্লি পুলিশের এনকাউন্টার বিশেষজ্ঞ ইনস্পেক্টর মোহনচাঁদ শর্মা। কিন্তু কথা হল, কংগ্রেস বরাবরই দাবি করে এসেছে, ওটা ভুয়ো এনকাউন্টার ছিল। প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ তো এও বলেন যে, বাটলা হাউস এনকাউন্টারের ছবি দেখে সনিয়া গাঁধী প্রচণ্ড কান্নাকাটি করেছিলেন। স্বাভাবিকভাবেই বিজেপি অভিযোগ করে, সংখ্যালঘু ভোট টানার লক্ষে দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত এমন একটি গুরুতর বিষয় নিয়ে কংগ্রেস রাজনীতি করছে। এ নিয়ে আদালতে মামলাও হয়, চারদিক খতিয়ে দেখে আদালত জানিয়ে দেয়, ভুয়ো এনকাউন্টারের অভিযোগ মিথ্যে, প্রকৃত জঙ্গিদের পাকড়াও করার জন্যই ঘটে বাটলা হাউস এনকাউন্টার। কিন্তু দিগ্বিজয় সিংহের মত রাহুল গাঁধী ঘনিষ্ঠ কংগ্রেস নেতারা বরাবরই ওই এনকাউন্টার সাজানো বলে দাবি করে এসেছেন। এখন আইএস ভিডিওয় বাটলা হাউস থেকে পালানো জঙ্গির ছবি সামনে আসায় মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। এর আগে আইএস জঙ্গিরা ভারতীয় জেহাদিদের ক্ষমতা নিয়ে যথেষ্ট সন্দিহান ছিল, জেহাদের স্বপ্ন নিয়ে সিরিয়ায় যাওয়া ভারতীয় জঙ্গিদের সন্তুষ্ট থাকতে হত আইএসের শৌচাগার পরিষ্কার করে। এখন নতুন নতুন ভিডিও সামনে আসায় গোয়েন্দারা এই বিপদের গুরুত্ব খতিয়ে দেখছেন।    

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget