এক্সপ্লোর
আফগানিস্তানে ড্রোন হামলায় হত 'আইএসে নাম লেখানো' নিখোঁজ কেরলের যুবক

কাসারগোড় (কেরল): আফগানিস্তানের নানগরহর প্রদেশে ড্রোন হামলায় কেরলের আরও এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর। সে সম্ভবত ইসলামিক স্টেট জঙ্গি বাহিনীতে যোগ দিয়েছিল। মুরশিদ মহম্মদ নামে কেরলের পদনা জেলার ওই যুবকের মারা যাওয়ার খবর দিয়েছেন স্থানীয় এক ইন্ডিয়ান ইউনিয়ন অব মুসলিম লিগ (আইইউএমএল) নেতা তথা সমাজকর্মী আবদুল রহিমান। তিনি গতকাল সোস্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রামে ওই মৃত্যু সংবাদ পাওয়ার কথা জানিয়েছেন। ফোনে পিটিআইকে তিনি বলেছেন, ঘটনার সঠিক দিনটি জানা যায়নি। সাধারণত যে সূত্রে আসে, সেভাবে খবরটা আসেনি। বিস্তারিত কিছু জানি না। গত বছর কেরল থেকে মধ্যপ্রাচ্যে গিয়ে ২১ জন নিখোঁজ হয়ে যায় বলে শোনা গিয়েছিল। সন্দেহ করা হয়, তারা সিরিয়ায় আইএসে নাম লিখিয়েছে। মুরশিদ নাকি সেই দলেই ছিল। তবে তার মারা যাওয়ার খবরের সমর্থন মেলেনি চান্দেরা পুলিশের তরফে। তারা বলেছে, এ ব্যাপারে কোনও খবর নেই আমাদের কাছে। প্রসঙ্গত, দু মাস আগে আফগানিস্তানে ড্রোন হামলায় নিহত হয় টি কে হাফিসুদ্দিন নামে পদনারই আরেক যুবক।
Before You Go
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















