এক্সপ্লোর

এবার ডেপুটি ইঞ্জিনিয়ারের গায়ে কাদা ঢেলে বিতর্কে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের ছেলে কং বিধায়ক নীতেশ, এফআইআর দায়ের, হেফাজতে নিল পুলিশ

সিন্ধুদূর্গ জেলার কাঙ্কাভেলিতে এ ঘটনা ঘটেছে বলে খবর। কাঙ্কাকেলি নীতেশের বিধানসভা কেন্দ্র। এ ব্যাপারে নীতেশের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুম্বই: শীর্ষ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে, ইন্দোরের দলীয় বিধায়ক আকাশ বিজয়বর্গীয় পুরানো, জীর্ণ বাড়ি ভাঙতে যাওয়া পুরকর্তাকে ক্রিকেট ব্যাট দিয়ে মারায় অভিযুক্ত হওয়ার পর এবার কাঠগড়ায় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের ছেলে কংগ্রেস বিধায়ক নীতেশ রানে। আজ সকালে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নাকি দেখা গিয়েছে, নীতেশ খানাখন্দে ভরা মু্ম্বই-গোয়া রানওয়ের বেহাল দশার প্রতিবাদ জানাতে ডেপুটি ইঞ্জিনিয়ারের গায়ে কাদা ঢেলে দিচ্ছেন! ইঞ্জিনিয়ার নিগ্রহের অভিযোগে তাঁকে হেপাজতে নিয়েছে মহারাষ্ট্র পুলিশ। সিন্ধুদূর্গ জেলার কাঙ্কাভেলিতে এ ঘটনা ঘটেছে বলে খবর। কাঙ্কাকেলি নীতেশের বিধানসভা কেন্দ্র। এ ব্যাপারে নীতেশের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রকাশ খেড়েকর নামে ডেপুটি ইঞ্জিনিয়রের অভিযোগের ভিত্তিতে নীতেশ, তাঁর অনুগামীদের নামে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় (সরকারি কর্মী নিগ্রহ, কর্তব্য পালনে বাধাদান) এফআইআর দায়ের হয়। সিন্ধুদূর্গের পুলিশ সুপার দীক্ষিত গেডাম বলেছেন, এই মামলায় ওঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নীতেশ ও কাঙ্কাভেলি পুর নিগমের প্রেসিডেন্ট সমীর নালাওয়াড়ে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার ওই ডেপুটি ইঞ্জিনিয়ারকে একটি ব্রিজের রেলিংয়ে ঠেসে ধরে গায়ে, মাথায় বালতি-ভর্তি কাদা ঢেলে দিচ্ছেন। তাঁদের বলতে শোনা যাচ্ছে, রোজ স্থানীয় বাসিন্দাদের চলন্ত গাড়ির ছেটানো কাদা গায়ে মাখতে হয়। আজ আপনাকেও মাখতে হবে। নারায়ণ রানে নিজের ছোট ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন। নারায়ণ এখন মহারাষ্ট্র স্বাভিমান পার্টির নেতা। তিনি বলেছেন, ছেলে সরকারি অফিসারের গায়ে কাদা ঢেলে দেওয়ার জন্য ক্ষমা চাইছি। তবে স্থানীয় জনসাধারণের হয়েই হাইওয়ের বেহাল দশার প্রতিবাদ করছিল।

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget