এক্সপ্লোর

কংগ্রেস সভাপতি হওয়ায় রাহুলকে অভিনন্দন মোদীর

নয়াদিল্লি: কংগ্রেস সহ সভাপতি পদ থেকে দলের সভাপতি পদে রাহুল গাঁধীর আরোহনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাত বিধানসভা ভোটের প্রচার যুযুধান দুই শিবিরের প্রধান মোদী ও রাহুল, পরস্পরকে নিশানা করে জনসভায় তোপ দাগছেন অহরহ। কটাক্ষ, বিদ্রূপও চলছে। সোমবার বিনা প্রতিদ্বন্দিতায় সনিয়া গাঁধীর হাত থেকে কংগ্রেসের নেতৃত্বের ব্যাটন তুলে নেওয়ার পর রাহুলের উদ্দেশ্য প্রধানমন্ত্রী ট্যুইট করেন, রাহুলজিকে কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই। ওই পদে তিনি সফল হোন, এই শুভেচ্ছা রইল। ১৯ বছর সনিয়া দলের সভানেত্রী পদে ছিলেন। সভাপতি পদে আর কোনও প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমেই সভাপতি নির্বাচিত হলেন ৪৭ বছর বয়সি রাহুল। আগামী শনিবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিচ্ছেন তিনি। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে গুজরাতে বিজেপিকে হারানোর চক্রান্তে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে জড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ তুমুল বাকযুদ্ধ চলছে কংগ্রেসের। মোদী 'বিপজ্জনক নজির' তৈরি করছেন বলে মন্তব্য করে তাঁকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন স্বয়ং মনমোহন। কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা অভিযোগ করেন, মোদী রাজনৈতিক বিতর্কের স্তর অপ্রত্যাশিত ভাবে এতটা নীচে নামিয়ে এনেছেন, যে তাঁর পদমর্যাদা ক্ষুন্ন হয়েছে। সেই প্রেক্ষাপটেই রাহুলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের

ভিডিও

West Bengal Assembly Election 2026: শনিতে স্ট্রং রুম নিয়ে বিতর্কের মাঝেই TMC-র কাউন্টিং এজেন্টদের বৈঠক
Weather Forecast: আজও জারি কালবৈশাখীর দাপট, রবিবারের মধ্যে বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ
WB Election | নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কায় বিক্ষোভে বিজেপি প্রার্থী | ABP Ananda LIVE
Nandigram | ভোট দিতে এসে নন্দীগ্রামে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget