এক্সপ্লোর

কাশ্মীর: গিরগিটির চেয়েও দ্রুত রং বদলাচ্ছে মোদী সরকার! কটাক্ষ শিবসেনার

মুম্বই: কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাইরের কোনও দেশের সরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে কোনও বাধা নেই, কেন্দ্রের এনডিএ সরকারের এই ঘোষণার তীব্র বিরোধিতা করে মুখ খুলল শরিক শিবসেনা। দলীয় মুখপত্র সামনা-য় ক্ষোভ উগরে দিয়ে তারা বলেছে, কেন্দ্রের বিজেপি সরকার পাকিস্তানের সঙ্গে সুযোগ করে দিয়ে কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদীদের ‘ছাড়’ দিল! গিরগিটির চেয়েও দ্রুত রং বদলাচ্ছে মোদী সরকার, এমন তীব্র শ্লেষাত্মক কটাক্ষ করেছে উদ্ধব ঠাকরের দল। তারা এও বলেছে, অযোধ্যায় রামমন্দিরকে বাবরি মসজিদ বলা আর হুরিয়তের ব্যাপারে কেন্দ্রের এহেন ডিগবাজি একই ব্যাপার। হুরিয়ত এবার কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলবে কেন্দ্রের বদান্যতায়। কাল হয়ত কাশ্মীর নিয়ে কথা হবে মাসুদ আজহার, দাউদ ইব্রাহিম, জাকিউর রহমান লকভির সঙ্গে‍! শিবসেনা সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, যখন গিরগিটির থেকেও দ্রুত রং বদলে যায়, লোকে ভাবে, কী করে মোদী সরকার এটা করছে। কংগ্রেস হুরিয়ত, কাশ্মীর নিয়ে এমন ভোল বদল করলে বিজেপি, সঙ্ঘ পরিবার তো তাদের পাকিস্তানের এজেন্ট তকমা দিত নিশ্চয়ই। তারপর এও বলা হত, কংগ্রেস দেশকে বেচে দিচ্ছে, এমন দেশদ্রোহীদের ক্ষমতা থেকে হটাতে হবে। গতকাল পর্যন্ত মোদী সরকার বলে এসেছে, পাকিস্তানের সঙ্গে কাশ্মীর বাদে আর সব কিছু নিয়ে কথা হবে। সেই অবস্থান বদলে গেল। এরকম দুর্বল অবস্থান কেন্দ্রের আগের কংগ্রেস সরকারও নেয়নি। সামনা-য় এও বলা হয়েছে, আসলে এমন ডিগবাজি দেখে দেশবাসীর আদৌ অবাক হওয়া উচিত নয়। কাশ্মীরে ক্ষমতার লোভে বিজেপি যখন পাকিস্তান-ঘেঁষা তথা সন্ত্রাসবাদীদের হাত শক্ত করা পিডিপির সঙ্গে জোট করল, তখনই লোকে রং বদলটা ধরে ফেলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget