এক্সপ্লোর

সভাপতি নির্বাচন নিয়ে কংগ্রেসকে বিদ্রূপ প্রধানমন্ত্রীর

সুরেন্দ্রনগর: কংগ্রেসের সভাপতি পদে ভোট যতই হোক, ভোটের ফল কী হবে তা আগে থেকেই সকলে জানে। সাংগঠনিক পোলে রিগিং করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে তাদের। গুজরাতের সুরেন্দ্রনগরে ভোটপ্রচারে গিয়ে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শতাব্দীপ্রাচীন দলটিকে প্রধানমন্ত্রীর প্রশ্ন, তোমাদের দলেই যদি গণতন্ত্র না থাকে, দেশে কী করে গণতন্ত্রকে সম্মান দেবে তোমরা? প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস বারবার আওড়ায়, সহিষ্ণুতা, সহিষ্ণুতা, সহিষ্ণুতা। কিন্তু ওরাই তো তরুণদের চুপ করিয়ে রাখে। কংগ্রেসের শেহজাদ পুনাওয়ালা যেভাবে রাহুল গাঁধীর সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সেই প্রসঙ্গ তুলে মোদী বলেন, স্রেফ এই প্রশ্ন তোলার সাহস দেখানোয় শেহজাদকে তাদের সবকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দিয়েছে কংগ্রেস। গোটা দল বয়কট করেছে তাঁকে। জনতাকে তিনি প্রশ্ন করেন, জানেন, কংগ্রেসের সভাপতি নির্বাচন হবে শিগগিরই? আর নির্বাচনের ফল কী হবে তা তো সক্কলের জানা। কে জিতবেন বলুন তো? জনতা সমস্বরে জবাব দেন, রাহুল গাঁধী। প্রধানমন্ত্রী বলেন, এটাই কংগ্রেসের চরিত্র। দেশের প্রধানমন্ত্রী কে হবেন ঠিক করার সময় সর্দার প্যাটেল জওহরলাল নেহরুর থেকে বেশি ভোট পান। সেই ভোটে জালিয়াতি হয়, জিতে যান নেহরু। মোরারজি দেশাইয়ের সঙ্গেও এমনটাই ঘটেছিল। তাঁর আরও মন্তব্য, গুজরাতিতে একটি কথা প্রচলিত রয়েছে, কুয়োয় জল থাকলে তবেই তো বালতি ভরবে। আরে, তোমাদের দলেই যদি গণতন্ত্র না থাকে, তবে দেশে কী করে গণতন্ত্রের শাসন কায়েম করবে তোমরা? প্রশ্ন প্রধানমন্ত্রীর। বক্তৃতায় তাঁর কথা উল্লেখ করার জন্য প্রধানমন্ত্রীকে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন শেহজাদ পুনাওয়ালা। বলেছেন, চাপের মুখে নতিস্বীকার করবেন না তিনি, পরিবারতন্ত্রের বিরুদ্ধে তাঁর লড়াই চলবে। [embed]https://twitter.com/Shehzad_Ind/status/937257768876064768[/embed]

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget