এক্সপ্লোর

'ক্যারিশমা', 'আবেদনে' পেরিয়েছেন জাতপাত-ভাষার গন্ডি, নেহরু, ইন্দিরার পর সবচেয়ে সফল প্রধানমন্ত্রী মোদী, মত রামচন্দ্র গুহ-র

নয়াদিল্লি: জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধীর পর দেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। বললেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। লন্ডন স্কুল অব ইকনমিক্স ইন্ডিয়া সামিট ২০১৭-য় তাঁর বক্তৃতায় এই অভিমত জানিয়েছেন তিনি। মোদীর নিজের 'ক্যারিশমা' ও 'আবেদন' জাতপাত, ভাষার গন্ডি পেরিয়ে গিয়েছে বলে মনে করেন গুহ। তিনি বলেছেন, এমন এক সময়ে আমরা রয়েছি যখন নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ নেতা হতে চলেছেন বা ইতিমধ্যেই সম্ভবত হয়েও গিয়েছেন। মোদী যে কর্তৃত্ব নিয়ে কাজ করছেন, যে সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি তাঁর, তার বিচারে একমাত্র তাঁকেই নেহরু, ইন্দিরার সঙ্গে একাসনে বসানো যায়। নেহরু, ইন্দিরার পর আর একজনও প্রধানমন্ত্রী এ দেশে আসেননি যাঁর মোদীর মতো কর্তৃত্ব, দাপট, ক্যারিশমা আছে যা জাতি, ধর্ম, ভাষা, সম্প্রদায়, আঞ্চলিক ভেদরেখাকে ছাপিয়ে যেতে পারে। এর পাশাপাশি তিনি সমালোচনা করেছেন এ দেশের বর্ণভেদ প্রথারও। গুহ বলেছেন, মানুষের তৈরি সামাজিক ভেদাভেদের সবচেয়ে জঘন্য দিক হল বর্ণভেদ ব্যবস্থা এবং আমরা হিন্দুরাই এটা করেছি। দ্বিতীয় যে বিষয় নিয়ে কোনও বিতর্কই হতে পারে না, সেটা হল, ইসলাম ও হিন্দুধর্ম, দুয়েরই ধর্মগ্রন্থে ও বাস্তব প্রয়োগে মেয়েদের প্রতি চরম বৈষম্য করা হয়। প্রসঙ্গত, সম্প্রতি এই খ্যাতনামা ইতিহাসবিদ মোদী, অমিত শাহের সমালোচনা করায় তাঁকে ই মেলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget