এক্সপ্লোর
মাদাম তুসোয় মোদীর মোমের মূর্তি বসল

নয়াদিল্লি: মাদাম তুসোর জাদুঘরে বসানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোমের মূর্তি। একইসঙ্গে সিঙ্গাপুর, হংকং ও ব্যাংককের জাদুঘরে তা বসল। এর ফলে, ওবামা, ক্যামেরনের মতো বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতার পাশে একাসনে এলেন মোদী। এর আগে সোমবার নিজের ৭ রেসকোর্স রোডের বাসভবনে নিজের মোমের মূর্তির দর্শন করেন ৬৫ বছরের মোদী। ওই মূর্তিটি লন্ডনের জাদুঘরে রাখা হবে বলে জানা গিয়েছে। সেটি উন্মোচিত হবে আগামী ২৮ এপ্রিল। মূর্তিতে সাদা কুর্তা-পাজামা ও ঘিয়ে রঙের জ্যাকেট পরে প্রধাননমন্ত্রীকে নমস্কার করতে দেখা যাচ্ছে। নিজের মূর্তি দেখে মোদীর প্রতিক্রিয়া, কী আর বলব! মাদাম তুসে যে শিল্পই করেন, তা অসামান্য। মোদীর প্রতিক্রিয়াকে একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে জাদুঘর কর্তৃপক্ষ। প্রসঙ্গত, মোদীর এই চারটি মূর্তি তৈরি করতে প্রায় চারমাস সময় লেগেছে। খরচ হয়েছে দেড় লক্ষ ব্রিটিশ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় প্রায় দেড় কোটি টাকা)।
Before You Go
Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















