এক্সপ্লোর

দু বছরের ছেলেকে সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলে দিল মা, খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের,ভিডিওতে দেখুন সেই ঘটনা

নয়াদিল্লি:  নিজের দু বছরের সন্তানকে সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলে দিল মা। ঘটনায়, শিশুটির বাবা মায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির পুল প্রহ্লাদপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, গত ২৪ জানুয়ারি সন্ধে ৬ টা নাগাদ পুলিশের কাছে এক ব্যক্তির ফোন আসে। সেই ব্যক্তি জানায়, একটি দু বছরের শিশুকে দোতলার সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার মা। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সেই ব্যক্তির বয়ান রেকর্ড করে। ওই ব্যক্তি জানায় তাঁর কাছে পুরো ঘটনার ভিডিও রেকর্ডিংও রয়েছে। শিশুটিকে আপাতত এইমস-এর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে শিশুটির মুখের বেশ কয়েকটা জায়গায় গভীর আঘাত রয়েছে। বাচ্চাটির বাবার দিল্লির শর্মা বাজারে একটি কসমেটিকসের দোকান আছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ওই ভিডিওটির সত্যতাও যাচাই করে দেখা হচ্ছে। এছাড়া ওই দম্পতির মধ্যে কোনও সমস্যা আছে কিনা সেটাও জানার চেষ্টা চলছে, যার কারণে বাচ্চাটিকে এভাবে মারা হয়েছে। প্রসঙ্গত, পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে, কী কারণে শিশুটিকে এরকম নৃশংস ভাবে মেরেছে তার মা। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ।  পুলিশ মূলত খতিয়ে দেখছে এর আগেও এধরনের কোনও ঘটনা ওই মহিলা ঘটিয়েছেন কিনা, না হঠাৎ করে রাগের বসে এই কাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মেয়েটির প্রথমে পরিবারের লোকের সঙ্গে ঝগড়া হয়। তারপর রাগের বশে ঘুমন্ত ছেলেকে তুলে নিয়ে গিয়ে সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলে দেন মা। ভিডিওতে দেখুন সেই মর্মান্তিক ঘটনাটি
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Embed widget