এক্সপ্লোর
মধ্যপ্রদেশ মেডিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে লিখিত, মৌখিক পরীক্ষা দেওয়া যাবে ‘হিংলিশ’-এ

জব্বলপুর: হিন্দি ও ইংরাজি ভাষার মিশ্রণে তৈরি ‘হিংলিশ’-এ মধ্যপ্রদেশ মেডিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিস্তারিত আলোচনার পর বোর্ড অফ স্টাডিজ সিদ্ধান্ত নিয়েছে, সব কলেজের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় ইংলিশ, হিংলিশ ও হিন্দিতে উত্তর দিতে পারবেন।’ উপাচার্য আর এস শর্মা বলেছেন, ‘ছাত্র-ছাত্রী এবং পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কারণ, এর ফলে ডাক্তারি ছাত্র-ছাত্রীদের উপকার হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রীদের সুবিধা হবে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, উত্তর জানা সত্ত্বেও ইংরাজি না জানার কারণে লিখতে পারেননি গ্রামাঞ্চলের পরীক্ষার্থীরা। মৌখিক পরীক্ষার সময়ও তাঁরা ঠিকমতো কথা বলতে পারেন না। হিংলিশে উত্তর দেওয়ার ব্যবস্থা করা হলে এই সমস্যা থাকবে না।’ মধ্যপ্রদেশ মেডিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১২টি কলেজ আছে। এমবিবিএস, আয়ুর্বেদিক মেডিসিন, নার্সিং সহ বিভিন্ন বিষয় পড়ানো হয়। প্রতি বছর জানুয়ারি ও জুলাইয়ে পরীক্ষা হয়।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
স্বাস্থ্য
























