এক্সপ্লোর

চাইলেন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের সময়, নতুন রাজনৈতিক দলগঠনের ভাবনা নেই, জানালেন মুকুল

নয়াদিল্লি ও কলকাতা: সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর মুকুল রায়ের পরবর্তী পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি-সহ দুই নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন তিনি।

ফলে নতুন দল তৈরির বিষয়ে নিয়ম-কানুন সম্পর্কে ওয়াকিবহাল হতেই প্রাক্তন তৃণমূল সাংসদ নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করতে চাইছেন বলে সূত্রের খবর। যদিও, মুকুলের দাবি, তিনি নতুন দল সংক্রান্ত বিষয় নিয়ে কমিশনের কাছে যাচ্ছেন না। তাঁর যাওয়ার উদ্দেশ্য, আগামী বিধানসভা উপ-নির্বাচন নিয়ে আলোচনা করা।

এদিন এবিপি আনন্দকে মুকুল বলেন, আগামী নভেম্বরেই পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা আসনে উপ-নির্বাচন হবে। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, যাতে ভোটগ্রহণ অবাধ ও নিরপেক্ষ হয়। এপ্রসঙ্গে, তিনি কমিশনকে নির্দিষ্ট পরামর্শ দেবেন বলেও জানান তিনি।

তিনি কী বিজেপিতে যোগ দেবেন? বেশ কয়েকদিন ধরেই এই প্রশ্নটি ঘোরাফেরা করছে। যদিও, সদ্যপ্রাক্তন সাংসদ এই নিয়ে এদিনও কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে একইসঙ্গে তিনি জানান, কোনও নতুন দল গঠনের ভাবনা তাঁর নেই।

প্রসঙ্গত, ২০১৫ সালে মুকুল রায়ের উদ্যোগে ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস নামে নতুন দলের জন্য আবেদনপত্র কমিশনে জমা পড়েছিল। স্বীকৃতি পাওয়ার পর ওই দলে অবশ্য যোগ দেননি মুকুল রায়।

গতকালই, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মুকুল রায়। উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর কাছে ইস্তফাপত্র জমা দেন। কিন্তু পরবর্তী পদক্ষেপ নিয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। শুধু বলেন, ‘কালীপুজো পর্যন্ত ছুটি কাটাব। তার পর সিদ্ধান্ত নেব কোন দলে যাব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের
Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget