এক্সপ্লোর

সাইকেলের মালিকানা নিয়ে নির্বাচন কমিশনে যুযুধান মুলায়ম-অখিলেশ, রায় জানাল না কমিশন

লখনউ: কে চড়বেন সাইকেলে? উত্তরপ্রদেশে বাবা-ছেলের দ্বন্দ্ব এবার গড়াল নির্বাচন কমিশনে। বিধানসভা ভোটের আগে মুলায়ম সিংহ যাদব ও অখিলেশ যাদব দু’জনেই সাইকেল চিহ্নের অধিকার চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু সাসপেন্স বাড়িয়ে রায়দান আপাতত স্থগিত রেখেছে কমিশন। কথায় বলে, উত্তরপ্রদেশ যার, দিল্লি তার। কিন্তু সমাজবাদী পার্টির গৃহযুদ্ধ যেদিকে মোড় নিয়েছে, তাতে অনেকেই ভাবছেন, সাইকেল যার, লখনউ তার। সাইকেল চিহ্ন যিনি পাবেন, সমাজবাদী পার্টির ডেডিকেটেড ভোট এক লপ্তে চলে আসবে তাঁর ঝুলিতে। ১৭ তারিখ সরকারিভাবে প্রথম পর্বের ভোটের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে। কিন্তু তার আগে এখনও নিশ্চিত নয়, বাবা না ছেলে, কে পাবেন সাইকেলের মালিকানা। শুক্রবার অখিলেশ-মুলায়ম দুই শিবিরই সাইকেল চিহ্ন চেয়ে নির্বাচন কমিশনে যান। কিন্তু গোটা দিন অপেক্ষার পর কমিশন জানায়, এ ব্যাপারে সিদ্ধান্ত আপাতত জানাবে না তারা। ফলে অন্তত সোমবারের আগে সাইকেলের ভবিষ্যৎ মালিক নির্ধারণের সম্ভাবনা নেই। আর পারিবারিক এই ডামাডোলে রীতিমত ক্ষতিগ্রস্ত হচ্ছে এসপি-র ভোট প্রস্তুতি। অখিলেশ অবশ্য ইতিমধ্যেই তাঁর শিবিরের সম্ভাব্য প্রার্থীদের নিজের নিজের কেন্দ্রে গিয়ে প্রচারের নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রতীক নিয়ে ঝামেলা থাকায় কোন চিহ্নে মানুষকে ভোট দিতে অনুরোধ করা হবে, সেটাই বুঝতে পারছেন না তাঁরা। দু’শিবিরেরই আশা, দলের নাম আর প্রতীক নিয়ে ঝঞ্ঝাট মিটে গেলে দ্রুত ভোটযুদ্ধে নেমে পড়া যাবে। অখিলেশ শিবির এখনও পর্যন্ত ২৩৫জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। মুলায়ম শিবির প্রকাশ করেছে ৩৯৩জনের তালিকা। দুই তালিকাতেই অনেকগুলি নাম ‘কমন’ পড়েছে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget