এক্সপ্লোর

মুম্বইয়ে ডাব্বাওয়ালাদের সঙ্গে হাত মিলিয়ে কুরিয়র পরিষেবা চালু করল ১৩ বছরের কিশোর

মুম্বই: মুম্বইয়ের ১৩ বছরের কিশোরই এখন এক উঠতি ব্যবসায়ীর ভূমিকায়। সে মুম্বইয়ের অত্যন্ত পরিচিত ডাব্বাওয়ালাদের সঙ্গে হাত মিলিয়ে একটি অ্যাপ ভিত্তিক কুরিয়র পরিষেবা চালু করেছে। এই পরিষেবার থাকছে রিয়েল টাইম ট্র্যাকিংয়ের ব্যবস্থা। ওই কিশোরের নয়া উদ্যোগের নাম পেপার্স এন পার্সেল। অত্যন্ত কম খরচে টিফিনের সঙ্গে ছোটখাটো পার্সেল ও গুরুত্বপূর্ণ নথি পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকছে এই পরিষেবায়। এই উদ্যোগের ধারনা কীভাবে তার মনে আসে তা জানিয়েছে ১৩ বছরের কিশোর কপিল মেহতা। সে জানিয়েছে, একদিন আমার কাকার বাড়িতে বই ফেলে এসেছিলাম। আমি বিভিন্ন কুরিয়র কোম্পানিতে খোঁজ নিই, যাতে ওরা ওই বইটি দিয়ে যায়। কিন্তু এমন কোনও কুরিয়র কোম্পানি খুঁজে পাইনি। একটা অবশ্য পেয়েছিলাম। তাদের দাম ছিল ২০০ থেকে ২৫০ টাকার মতো। এটা বেশ চড়া। কপিল জানিয়েছে, একদিন ডাব্বাওয়ালাদের পরিষেবা দিতে দেখে সে তাদের কয়েকটা প্রশ্ন করে। জানতে পারে, ডাব্বাওয়ালাদের পরিষেবা সারা মুম্বই শহর জুড়েই ছড়ানো। কপিল বলেছে, তাঁদের আয় কত হয় তা জানতে চাই। তাঁরা তা বলেন। তাঁরা একবার খাবার পৌঁছে দেন..পরে আবার ফিরে গিয়ে টিফিন সংগ্রহ করা। এভাবে দুটো ডেলিভারি করেন তাঁরা। হিসেব কষে দেখলাম, দিনে প্রায় ৪০ থেকে ৫০ টাকা। স্কুলে ছুটি থাকার সময় কপিলের মাথায় এই ধারনা আসে। প্রায় ১৫ জিন ধরে ডাব্বাওয়ালাদের সঙ্গে কথা বলে এবং তাদের কাজের প্রক্রিয়া খতিয়ে দেখে। এরপরই সে অ্যাপ ভিত্তিক কুরিয়র পরিষেবা শুরু করে। কপিল জানিয়েছে, অ্যাপ তৈরি করতে তিন মাস লেগেছে। ওই অ্যাপ ডাউনলোড করে এই পরিষেবার সুবিধা নেওয়া যাবে। কপিল জানিয়েছে, স্কুল খুলে যাবে কয়েকদিনের মধ্যেই। এর পর দুপুর তিনটে পর্যন্ত স্কুলে থাকার পর বিকেল চারটে থেকে দুঘন্টা সে ডাব্বাওয়ালাদের অফিসে থাকবে সে। এরপর বাড়িতে ফিরে হোমওয়ার্ক নিয়ে বসবে। ছুটির দিন কিছুটা সময় অফিসে যাবে সে।এরপর সে খেলতে যাবে। ২৩ বছরের কিশোরের ব্যবসা বাড়ানোর স্বপ্নও রয়েছে। তার পরবর্তী লক্ষ্য দিল্লি। তারপর দেশের অন্যান্য বড় শহর। পেপার এন পার্সেল-এর সিইও ঘনশ্যাম পারেখ জানিয়েছেন, নতুন এই কুরিয়র পরিষেবার সঙ্গে যুক্ত করতে ডাব্বাওয়ালাদের রাজি করানোটা ছিল একটা বড় ব্যাপার। তিনি জানিয়েছেন, এই পরিষেবার পুরোটাই কপিলের মস্তিষ্ক-প্রসূত। পারেখ আরও বলেছেন, এই কুরিয়র পরিষেবার সুবিধা গ্রহণ অ্যাপ ক্যাব বুকিংয়ের মতোই সহজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget