এক্সপ্লোর
বোমা আছে! হুঁশিয়ারি মহিলা যাত্রীর, ওড়ার আগে আটকে দেওয়া হল বিমান

মুম্বই: বিমানে বোমা থাকার আশঙ্কা প্রকাশ যাত্রীর। তার জেরে ওড়ার আগেই আটকে দেওয়া হল ইন্ডিগোর ফ্লাইট। মুম্বই বিমান বন্দর সূত্রের খবর, ১৬৯ জন যাত্রী নিয়ে মুম্বই থেকে দিল্লি হয়ে লখনউ যাওয়ার কথা ছিল ওই বিমানের। সকাল ৬টা ৫ –এ যাত্রা নির্ধারিত ছিল তার। ইন্ডিগোর জনৈক মুখপাত্র বলেন, আরেকটি বেসরকারি বিমান সংস্থার এক যাত্রী মুম্বই বিমানবন্দরে আমাদের কর্মীদের মুম্বই-দিল্লি ফ্লাইট ৬ই ৩৬১২-য় বোমা থাকতে পারে। বিষয়টি ইন্ডিগোর তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। স্বাভাবিক নিরাপত্তা বিধি মেনে ব্যবস্থা নেওয়া হয়। তবে ওই যাত্রীর মানসিক ভাবে সুস্থতা নেই বলে দেখা গিয়েছে। উড়ান ফের শুরু হয়েছে। তবে ফ্লাইট ছাড়তে এক ঘন্টা দেরি হয়। বিমানবন্দর সূ্ত্রে বলা হয়, গো এয়ার ফ্লাইট জি ৮ ৩২৯ এর এক দিল্লিগামী মহিলা যাত্রী টার্মিনাল ১-এ ইন্ডিগো চেক-ইন কাউন্টারে গিয়ে বলেন, তাদের ৬ই ৩৬১২ ফ্লাইটে বোমা রাখা আছে। এছাড়া কয়েকজন লোকের ছবি দেখিয়েও তিনি দেশের সামনে ‘বিপদ’ রয়েছে বলে মন্তব্য করেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এয়ারপোর্ট থানায় নিয়ে যান সিআইএসএফের লোকজন। বোমা হুমকি সংক্রান্ত মূল্যায়ন কমিটি মহিলার হুঁশিয়ারিকে ‘সুনির্দিষ্ট’ বলে উল্লেখ করে। বিমানটিকে আলাদা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় তল্লাশির জন্য। তবে পরে বিমানটি ‘নিরাপদ’ বলে তল্লাশি শেষে জানায় নিরাপত্তা এজেন্সিগুলি।
আরও পড়ুন
সেরা শিরোনাম
বিজ্ঞান
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের























